‌‘প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তা থেকে সরে এসেছে ক্ষমতাসীনরা’

Post Image


বিচার বিভাগ, ব্যাংকিং খাতসহ রাষ্ট্রের মৌলিক সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তা থেকে সরে এসেছে ক্ষমতাসীনরা বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।


মঙ্গলবার (১৪ এপ্রিল) বিজয়নগরস্থ দলীর কার্যালয়ে বাংলা নববর্ষ পহেলা বৈশাখের আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।


মঞ্জু বলেন, ‘বাংলাদেশের জনগণের সহজ-সরল মনোভাবের সুযোগ নিয়েই বারবার প্রতারণা করা হচ্ছে। তবে ইতিহাস সাক্ষী, এই কোমলতা ভেঙে কঠোর হলে জন্ম নেয় গণঅভ্যুত্থান।


১৯৫২-এর ভাষা আন্দোলন, ১৯৭১-এর স্বাধীনতা যুদ্ধ, এবং ১৯৯০-এর গণঅভ্যুত্থানের উদাহরণ টেনে তিনি বলেন, জনগণের জাগরণই শেষ পর্যন্ত অন্যায়ের অবসান ঘটায়।


নির্বাচন ও গণতন্ত্রের নামে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ভোটের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের কথা থাকলেও বাস্তবে তার উল্টো চিত্র দেখা যাচ্ছে। গণভোটকে জনগণের মতামত প্রকাশের সর্বোত্তম পন্থা হিসেবে উল্লেখ করে মঞ্জু অভিযোগ করেন, ৭০ শতাংশ গণরায়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়কেও সরকার উপেক্ষা করছে, যা নজিরবিহীন।


মঞ্জু অভিযোগ করেন, যারা ক্ষমতায় আছে তারা জনগণের ভোটকে সম্মান না করে বরং সেই ভোটকেই ব্যবহার করছে নিজেদের স্বার্থে। ভোটের পরপরই ফ্যামিলি কার্ড,খাল খনন ও কৃষক কার্ডের প্রতিশ্রুতি রক্ষা করলেও তারা কিছুদিন আগের জেল জুলুম রিমান্ড ও বালুর ট্রাকের কথা ভুলে গেছেন।


দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে মঞ্জু বলেন, সাধারণ মানুষ একদিকে অর্থনৈতিক চাপে জর্জরিত। অনেক আশা নিয়ে ২০২৪ সালের আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদ থেকে মুক্তির স্বপ্ন দেখা হলেও বাস্তবে সেই আশা ভেঙে গেছে। আন্দোলনের সহযাত্রীরাই এখন আগের প্রতিশ্রুতি ভুলে গেছেন বলেও অভিযোগ করেন তিনি।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

‌‘প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তা থেকে সরে এসেছে ক্ষমতাসীনরা’

সরকারকে জনগণের সব বকেয়া বুঝিয়ে দেয়ার আহ্বান নাহিদের

সরকার গণভোটের রায় উপেক্ষা করে দেশকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে

‘আগামী বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন জামায়াত আমির

‘মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা প্রতিনিয়ত মানুষের জীবন কেড়ে নিচ্ছে

বিএনপি-জামায়াতকে নিয়েই অভ্যুত্থান করেছি : হান্নান মাসউদ

অর্ধশতাধিক গাড়ির বহর নিয়ে শোডাউন করা সেই ছাত্রদল নেতা বহিষ্কার

দেশবাসী ও প্রবাসীদের নববর্ষের শুভেচ্ছা জামায়াত আমিরের

সর্বাধিক পঠিত

আজ রাতের মধ্যেই গণভোটের আদেশ জারি করতে হবে: তাহের

পিআর নিয়ে আমরা শেষ পর্যন্ত লড়ব : চরমোনাই পীর

‘নির্বাচন কমিশন থেকে শাপলা প্রতীকের ব্যাপারে পজিটিভ সাড়া পাচ্ছি’

স্থানীয় নেতার ওপর হামলার ঘটনায় নিন্দা জামায়াতে ইসলামীর

রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার

বিএনপি মহাসচিবের সঙ্গে মিশরের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আলেম-ওলামাদের নিয়ে অশোভন মন্তব্য না করার আহ্বান

হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ফজলুর রহমান

এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের

তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি হবে : সিইসি