অর্ধশতাধিক গাড়ির বহর নিয়ে শোডাউন করা সেই ছাত্রদল নেতা বহিষ্কার

Post Image

দেশজুড়ে চলমান জ্বালানি সংকটের মধ্যে অর্ধশতাধিক গাড়ির বহর নিয়ে শোডাউন করার ঘটনায় নাটোরের গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামাণিককে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।


বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে এ শাস্তি দেওয়া হয়। সোমবার (১৩ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


এ বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে বলা হয়েছে, সংগঠনের শৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও এমন অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি সংকট পরিস্থিতিতে সরকারের সাশ্রয় নীতির বিপরীতে বিপুল সংখ্যক গাড়ি নিয়ে শোডাউন করা সংগঠনের নীতিমালা ও শৃঙ্খলার পরিপন্থি। এ ধরনের কর্মকাণ্ড সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলেও উল্লেখ করা হয়।


প্রসঙ্গত, রবিবার (১২ এপ্রিল) বিকালে গুরুদাসপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মাসুদ রানার নেতৃত্বে প্রায় অর্ধশত হায়েস ও প্রাইভেটকারের একটি বহর বের হয়। বহরটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চাঁচকৈড় বাজারে গিয়ে শেষ হয়। এ সময় তার সমর্থকরা স্লোগান দিয়ে নিজেদের অবস্থান জানান দেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

ডুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শিবিরের প্রতিবাদ

এবার চাঁদাবাজি মামলায় বহিষ্কৃত যুবদল নেতা কারাগারে

জামায়তে যোগ দিলেন বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. জসিমউদ্দী

১৪ বারের মতো পিছাল হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল

অধিকার হরণকারীদের বিরুদ্ধে রাজপথেই জবাব দেওয়া হবে: হাসনাত আবদুল্লাহ

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

আসাদগেটে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল

ক্ষোভে নবগঠিত ছাত্রদলের কমিটি থেকে ৩ নেতার পদত্যাগ

সর্বাধিক পঠিত

নারী কর্মীদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেব না: জেলা জামায়াতের আমির

ইসির বিরুদ্ধে কঠোর ‘কর্মসূচি’র বার্তা মামুনুল হকের

একটি দল ফ্যামিলি কার্ডের কথা বললেও টাকা কোথা থেকে আসবে বলছে না: নাহিদ

‘এমপি অইলে ফ্রি ওয়াজ’

এবার দুই শক্তির মধ্যে নির্বাচন হবে: মির্জা ফখরুল

ক্ষমতায় গেলে দেশের এক ইঞ্চি মাটির উপরেও কেউ চাঁদাবাজির সাহস পাবে না

কৃষ্ণ নন্দীর বিপরীতে ধানের শীষ প্রতীকে লড়বেন যিনি

ভোটে জিততে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে: মির্জা ফখরুল

তুলি পেশায় ‘গৃহিণী’, সম্পদ ২ কোটি ৩৪ লাখ টাকার

মানিকগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে অনশন