স্থানীয় নেতার ওপর হামলার ঘটনায় নিন্দা জামায়াতে ইসলামীর

Post Image

ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের কদমতলী এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা আলমগীর শেখকে নির্মমভাবে হাতুড়িপেটা ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (১৬ জানুয়ারি) এক বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, গত বুধবার রাত আনুমানিক ৯টার দিকে পরিকল্পিতভাবে এ বর্বর হামলা চালানো হয়। হামলাকারীরা তাকে একটি নির্দিষ্ট প্রতীকে ভোট দিতে বাধ্য করার চেষ্টা করে এবং এতে তিনি অপারগতা প্রকাশ করলে সন্ত্রাসী কায়দায় আক্রমণ চালানো হয়। এ ধরনের রাজনৈতিক সন্ত্রাস ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন হামলা গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি।

তিনি আরও বলেন, আমি স্পষ্টভাবে বলতে চাই, ভিন্ন রাজনৈতিক মত ও অবস্থানের কারণে কাউকে হত্যা বা গুরুতর আহত করার অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি মানবাধিকার ও আইনের শাসনের চরম লঙ্ঘন। হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য আমি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানাচ্ছি।

একইসঙ্গে আহত আলমগীর শেখের দ্রুত সুস্থতা কামনা করছি এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক সহিংসতা, সন্ত্রাস ও ভোটের নামে জবরদস্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

সরকার গণভোটের রায় উপেক্ষা করে দেশকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে

‘আগামী বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন জামায়াত আমির

‘মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা প্রতিনিয়ত মানুষের জীবন কেড়ে নিচ্ছে

বিএনপি-জামায়াতকে নিয়েই অভ্যুত্থান করেছি : হান্নান মাসউদ

অর্ধশতাধিক গাড়ির বহর নিয়ে শোডাউন করা সেই ছাত্রদল নেতা বহিষ্কার

দেশবাসী ও প্রবাসীদের নববর্ষের শুভেচ্ছা জামায়াত আমিরের

ঘোষিত ইশতেহার বাস্তবায়নে গড়িমসি করলে ক্ষমতায় থাকার অধিকার হারাবে বিএনপি

গণভোট অস্বীকার করে বিএনপি কথার বরখেলাপ করেছে: নাহিদ ইসলাম

সর্বাধিক পঠিত

আজ রাতের মধ্যেই গণভোটের আদেশ জারি করতে হবে: তাহের

পিআর নিয়ে আমরা শেষ পর্যন্ত লড়ব : চরমোনাই পীর

‘নির্বাচন কমিশন থেকে শাপলা প্রতীকের ব্যাপারে পজিটিভ সাড়া পাচ্ছি’

স্থানীয় নেতার ওপর হামলার ঘটনায় নিন্দা জামায়াতে ইসলামীর

রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার

বিএনপি মহাসচিবের সঙ্গে মিশরের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আলেম-ওলামাদের নিয়ে অশোভন মন্তব্য না করার আহ্বান

‘ভুয়া তথ্যের’ ভিত্তিতে নাহিদের প্রার্থীতা স্থগিতের রিট

এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের

তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি হবে : সিইসি