হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ফজলুর রহমান

Post Image


কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন।


বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুরে অবস্থিত জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।


অ্যাডভোকেট ফজলুর রহমানের ব্যক্তিগত সহকারী এনামুল হক জানান, বৃহস্পতিবার বিকেলে ভৈরবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জনসভা জনসভাস্থলে যাওয়ার পথেই তিনি হঠাৎ অসুস্থ বোধ করেন।


এ সময় তার শরীরে তীব্র জ্বর অনুভূত হয় এবং তিনি বমি করতে শুরু করেন। পরিস্থিতির দ্রুত অবনতি দেখে তাকে কালক্ষেপণ না করে জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. বাহার উদ্দিন ভূঁইয়া জানিয়েছেন, অ্যাডভোকেট ফজলুর রহমান জ্বর ও শ্বাসকষ্টে ভুগছেন। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তার শ্বাসযন্ত্রে সংক্রমণ শনাক্ত করেছেন।


ভর্তির সময় তার শরীরে অক্সিজেনের মাত্রা বা অক্সিজেন স্যাচুরেশন ৯৩ শতাংশে নেমে এসেছিল। তবে বর্তমানে অক্সিজেন সাপোর্টের মাধ্যমে তার স্যাচুরেশন ৯৯ থেকে ১০০ শতাংশের মধ্যে স্থিতিশীল রাখা হয়েছে।


তিনি বর্তমানে শঙ্কামুক্ত কি না, এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ডা. বাহার উদ্দিন ভূঁইয়া জানান, এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তার প্রয়োজনীয় সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং রিপোর্টের ফলাফলের ওপর ভিত্তি করে পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

‌‘প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তা থেকে সরে এসেছে ক্ষমতাসীনরা’

সরকারকে জনগণের সব বকেয়া বুঝিয়ে দেয়ার আহ্বান নাহিদের

সরকার গণভোটের রায় উপেক্ষা করে দেশকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে

‘আগামী বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন জামায়াত আমির

‘মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা প্রতিনিয়ত মানুষের জীবন কেড়ে নিচ্ছে

বিএনপি-জামায়াতকে নিয়েই অভ্যুত্থান করেছি : হান্নান মাসউদ

অর্ধশতাধিক গাড়ির বহর নিয়ে শোডাউন করা সেই ছাত্রদল নেতা বহিষ্কার

দেশবাসী ও প্রবাসীদের নববর্ষের শুভেচ্ছা জামায়াত আমিরের

সর্বাধিক পঠিত

আজ রাতের মধ্যেই গণভোটের আদেশ জারি করতে হবে: তাহের

পিআর নিয়ে আমরা শেষ পর্যন্ত লড়ব : চরমোনাই পীর

‘নির্বাচন কমিশন থেকে শাপলা প্রতীকের ব্যাপারে পজিটিভ সাড়া পাচ্ছি’

স্থানীয় নেতার ওপর হামলার ঘটনায় নিন্দা জামায়াতে ইসলামীর

রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার

বিএনপি মহাসচিবের সঙ্গে মিশরের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আলেম-ওলামাদের নিয়ে অশোভন মন্তব্য না করার আহ্বান

হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ফজলুর রহমান

এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের

তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি হবে : সিইসি