নূরুল ইসলাম বুলবুল

সরকার গণভোটের রায় উপেক্ষা করে দেশকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে

Post Image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, সরকার গণভোটের রায় উপেক্ষা করে দেশকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলাদেশ জামায়াতে ইসলামী পল্টন-শাহবাগ-রমনা জোনের অগ্রসর কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনে কাজ করতে হবে। ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় তিনি উপস্থিত সকলকে অব্যাহতভাবে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান এই সংসদ সদস্য। 

নূরুল ইসলাম বুলবুল বলেন, গণভোটে ৭০ শতাংশ মানুষের রায় পদদলিত করার যে দুঃসাহস বিএনপি দেখিয়েছে, এটা আসলে বিএনপি উপলব্ধি করছে না যে তারা কীভাবে নিজেদের কোমর পর্যন্ত এখন গর্তের মধ্যে ঢুকিয়েছে। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের ১৮০ দিনের যে সময়সীমা আছে, বিএনপির যদি শুভ বুদ্ধির উদয় না হয়; তাহলে ৭০ শতাংশ জনগণের গণভোটের রায় পদদলিত করার যে দুঃসাহস বিএনপি দেখিয়েছে, সেই দুঃসাহসের সমুচিত জবাব দিতে আমাদের জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত আমাদের স্বাধীনতাকে প্রতিবেশী রাষ্ট্রের কাছে বর্গা দেওয়া হয়েছিল। আমাদের হারিয়ে যাওয়া স্বাধীনতা জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে পুনরুদ্ধার করেছে এদেশের ছাত্র-জনতা। জুলাই সনদ বাস্তবায়ন না করে আবারও যদি আমাদের স্বাধীনতাকে ভিনদেশিদের হাতে তুলে দেওয়া হয়, তবে এর খেসারত বিএনপিকেই দিতে হবে। তিনি বলেন, আন্দোলনের মুখে বিএনপি বাধ্য হবে জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন করা যায় সেই পথ খুঁজে নিতে।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর নায়েবে আমির এবং জোন পরিচালক অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন এবং কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী ড. আব্দুল মান্নান। 

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

জামায়াত ইসলামীকে নিয়ে মির্জা ফখরুলের বক্তব্য অসত্য-দায়িত্বজ্ঞানহীন

পূর্বধলায় পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ

সরকার বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নিচ্ছে: হাসনাত আব্দুল্লাহ

জুলাই সনদ বাস্তবায়নে বিভ্রান্তির সুযোগ নেই : প্রতিমন্ত্রী ইশরাক

একটা দল ধর্মের নামে রাজনীতি করে : মির্জা ফখরুল

চট্টগ্রামে এনসিপির ৬ নেতার বিরুদ্ধে সহকর্মীর মামলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদ ও খুনিদের বিচার দাবি শিবিরের

হজের উদ্দেশে দুপুরে সৌদি আরব যাচ্ছেন বিরোধীদলীয় নেতা

সর্বাধিক পঠিত

‘জাপানকে বাংলাদেশে বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল স্থাপনের অনুরোধ’

ক্ষমতায় গেলে দেশের এক ইঞ্চি মাটির উপরেও কেউ চাঁদাবাজির সাহস পাবে না

মানিকগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে অনশন

মান্নার নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নেই: রাষ্ট্রপক্ষের আইনজীবী

শেষ দিনে জামায়াত আমিরের নেতৃত্বে মিরপুরে গণমিছিল

হান্নান মাসউদের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানাল জামায়াত

কুড়িগ্রাম-২ আসনে এনসিপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন আতিক মুজাহিদ

নির্বাচিত হলে পরাজিতদের নিয়ে ঐক্যের সরকার গঠন করব: জামায়াত আমির

পঞ্চগড়ে আ. লীগের ৫ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

‘মিরাকেলের মধ্য দিয়ে ফিরে আসেন, ব্রাদার’