পিআর নিয়ে আমরা শেষ পর্যন্ত লড়ব : চরমোনাই পীর

Post Image

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (চরমোনাই পীর) মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, পিআর নিয়ে আমরা শেষ পর্যান্ত লড়তে থাকব। তারপর যদি সরকার না মানে তাহলে পরবর্তীতে বসে সিদ্ধান্ত গ্রহণ করা হবে নির্বাচনে যাব কি না।


মঙ্গলবার (০৭ অক্টোবর) সন্ধ্যায় হবিগঞ্জে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।


তিনি বলেন, একটি দল চাঁদাবাজি করতে গিয়ে শেষ পর্যন্ত পুলিশের ওপর হামলা করছে, তাদের হাতে দেশ নিরাপদ নয়। পিআর না হলে দেশের বেশিরভাগ ভোটারের মূল্যায়ন হয় না। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে প্রতিটি ভোট দানকারীর মূল্যায়ন থাকবে এবং প্রত্যেক দলের প্রতিনিধি সংসদে থাকবে।


তিনি আরও বলেন, পিআর নির্বাচনের জন্য আমরা ২০০৮ সাল থেকেই চেয়েছিলাম। এটি দেশের কল্যাণের জন্য একটি উত্তম পদ্ধতি নির্বাচন।


পিআর পদ্ধতি জাতীয় নির্বাচন প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার ও জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও অপরাধীদের দৃশ্যমান বিচারের দাবিতে স্থানীয় পৌরসভা মাঠে গণসমাবশের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখা।


সংগঠনের হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মহিব উদ্দিন আহমদ সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসুল হুদার পরিচালনায় অনুষ্ঠিত গণসমাবেশে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান।


গণসমাবেশে বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ আসনের দলীয় প্রার্থী মুফতি তাজুল ইসলাম, হবিগঞ্জ-২ আসনের মুফতি শেখ হাদিসুর রহমান, হবিগঞ্জ- ৪ আসনের আলহাজ কামাল উদ্দিন, সংগঠনের শীর্ষ নেতা আব্দুল মোছাব্বির রনুসহ দলীয় নেতারা।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’: সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

সর্বাধিক পঠিত

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলবো না: মুফতি ফয়জুল করিম

গত ৫২-৫৪ বছরেও দেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

দাম বৃদ্ধির পর তেলের জন্য লাইন উধাও হয়ে যাওয়া নিয়ে প্রশ্ন আখতারের

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিয়ে জামায়াতের ৪ এমপির ভোগান্তি