সংরক্ষিত নারী আসনে প্রথম দিনেই বিএনপির ৬০০ মনোনয়ন ফরম বিক্রি

Post Image


ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়া শুরু করেছে বিএনপি। কার্যক্রমের প্রথম দিনেই বিক্রি হয়েছে প্রায় ৬০০টি ফরম।


শুক্রবার (১০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১১টা থেকে আনুষ্ঠানিকভাবে এ প্রক্রিয়া শুরু হয়।


মনোনয়ন ফরম বিক্রির উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। প্রথম দিনেই বিপুল সংখ্যক আগ্রহী প্রার্থী ও সমর্থকদের উপস্থিতিতে কেন্দ্রীয় কার্যালয়ে ছিল উৎসবমুখর পরিবেশ।


রাত ৮টা পর্যন্ত প্রথম দিনে মোট ৬০০টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে বলে জানিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য (দপ্তর সংযুক্ত) তারিকুল আলম তেনজিং।


তিনি বলেন, সংরক্ষিত নারী আসনে অংশগ্রহণে নেতাকর্মীদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

জামায়াত আমিরের উদ্যোগের প্রশংসা করলেন জুলকারনাইন সায়ের

আ.লীগ সংশ্লিষ্ট মুনিরীয়া যুব তবলীগের মামলায় জুলাই আন্দোলনের নেতা গ্রেপ্তার

সংরক্ষিত নারী আসনে প্রথম দিনেই বিএনপির ৬০০ মনোনয়ন ফরম বিক্রি

সংবিধানের আলোকে জনগণের অভিপ্রায়ই সর্বোচ্চ আইন: মিয়া গোলাম পরওয়ার

গণভোটের রায় কার্যকরের দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভ

বগুড়া ও শেরপুরের নির্বাচন বাতিল চায় জামায়াত

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু

বাদ জুমা বায়তুল মোকাররমে জামায়াতের বিক্ষোভ

সর্বাধিক পঠিত

এনসিপির কোন আসনে কে নির্বাচন করবেন, দেখে নিন তালিকা

‘ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে দেশের মানুষের বিরাগভাজন হলে কিছু করার নেই’

বিএনপির আরও ৪৪ নেতা বহিষ্কার

জামায়াতের মনোনয়নপত্র সংগ্রহ করলেন অলিউল্লাহ নোমান

আজ রাজধানীতে কোথায় কী কর্মসূচি থাকছে

আলেম-ওলামাদের নিয়ে অশোভন মন্তব্য না করার আহ্বান

জামায়াত ক্ষমতায় গেলে সিলেটে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হবে

নির্বাচনি ঐক্য নয়, দেশ গড়ার ঐক্য গড়েছি আমরা

আ. লীগ ঐতিহাসিকভাবে ভারতের লেজুরভিত্তিক দল : নুর

পিআর নিয়ে আমরা শেষ পর্যন্ত লড়ব : চরমোনাই পীর