‘শেরপুরের স্থগিত নির্বাচন ও বগুড়ার উপনির্বাচনে ব্যাপক ভোট ডাকাতি, ভোট কেন্দ্র দখল, জামায়াত নেতাকর্মীদের উপর হামলা ও হত্যা চেষ্টার প্রতিবাদে’ শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে জামায়াতে ইসলামী।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এছাড়াও কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা এসময় উপস্থিত থাকবেন।
ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক মুহাম্মদ দেলাওয়ার হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।







