আ. লীগ ঐতিহাসিকভাবে ভারতের লেজুরভিত্তিক দল : নুর

Post Image

আওয়ামী লীগ ঐতিহাসিকভাবে ভারতের লেজুরভিত্তিক দল বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেছেন, আওয়ামী লীগ শুধুমাত্র বাংলাদেশের কোনো রাজনৈতিক দল ছিল না, তারা ঐতিহাসিকভাবে ভারতের একটা লেজুরভিত্তিক রাজনৈতিক দল ছিল। যার ফলে তারা ১৬ বছরে বাংলাদেশকে কার্যত ভারতের হাতেই তুলে দেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি করেছিল।

একটি বেসরকারি টেলিভিশনের টক শো অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

নুর বলেন, বাংলাদেশে আমরা শক্তিশালী আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারিনি, যেটা প্রমাণ করবে আইনের কাছে সবাই জবাবদিহিতা করতে বাধ্য কিংবা আইনের দৃষ্টিতে সবাই সমান। আমরা দেশে চলছি, আমাদের মধ্যেও একটা শঙ্কা কাজ করে। কয়েকদিন আগে বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ছিনতাই করে নিয়ে গেছে। মোহাম্মদপুরে যুবদলের নেতাকে গুলি করে মেরেছে।

পুরান ঢাকায়ও গুলি করে চলে যাচ্ছে। যে ফেসিবাদী শক্তিকে আমরা হটিয়েছি, পরাজিত করেছি ও জনগণ যাদের দেশ থেকে বিতাড়িত করেছে, তারা নানাভাবে ফিরে আসার জন্য ছক আঁকছে। 

তিনি আরো বলেন, ২০১৮ সালে আমরা যখন কোটা সংস্কার আন্দোলন করেছিলাম, তখন জাহাঙ্গীর কবির নানক ও এনামুল হক শামীমকে সরকারের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয় ছাত্রদের সঙ্গে আলাপ আলোচনা করে এই বিষয়টা ডিল করার। সেজন্য আমরা সংসদ ভবনে বসে ছিলাম।

সেই সময় তারা গল্পের ছলে বলেছিলেন— ‘মিয়া আন্দোলন তো আমরা একসময় করেছি। ২০০৬ সালে বিএনপি-জামায়াতকে হঠানোর জন্য লগি-বৈঠার আন্দোলন। ওপার থেকে এপারে এসে বাংলাদেশের সিম আমরা ঢুকিয়েছি। এখানে লোকজনকে পিকেটিং করানো, বোম মারানো, ককটেল মারানো যা করা দরকার, ভাঙচুর করে আবার ওইপারে চলে গেছি। বিএসএফ আমাদের সেই সুযোগ দিয়েছে।

 এখন যে দেশে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে, চিহ্নিত অপরাধী, দাগী অপরাধী, অপরাধ ঘটানোর পরে তাদের সীমান্ত দিয়ে নিরাপদে পার করে দেবে এ ধরনের পরিস্থিতি হতে পারে। 

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’: সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

সর্বাধিক পঠিত

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলবো না: মুফতি ফয়জুল করিম

গত ৫২-৫৪ বছরেও দেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

দাম বৃদ্ধির পর তেলের জন্য লাইন উধাও হয়ে যাওয়া নিয়ে প্রশ্ন আখতারের

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিয়ে জামায়াতের ৪ এমপির ভোগান্তি