‘রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন না এলে জেনজির নেতৃত্বে ফের গণ-অভ্যুত্থান ঘটতে পারে’

Post Image


প্রতিবেশী দেশ নেপালের সঙ্গে অর্থনৈতিক ও রাজনৈতিক বাস্তবতার তুলনা টেনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, নতুন প্রেক্ষাপটে রাজনীতি ও অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন না এলে জেনারেশন জেড (জেনজি) নেতৃত্বে আবারও গণ-অভ্যুত্থান ঘটতে পারে।


শনিবার (৫ এপ্রিল) রাজধানীর বনানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে বিনোদ চৌধুরীর লেখা ‘মেড ইন নেপাল: লেসনস ইন বিজনেস বিল্ডিং ফ্রম দ্য ল্যান্ড অব এভারেস্ট’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।


মন্ত্রী বলেন, দারিদ্র্য ও বৈষম্য কমাতে হলে ভালো রাজনীতি ও শক্তিশালী অর্থনীতির বিকল্প নেই। এই দুই ক্ষেত্র পরস্পর পরিপূরক—একটি ছাড়া অন্যটি টেকসই হতে পারে না। তিনি উল্লেখ করেন, ভালো রাজনীতি ছাড়া যেমন ভালো অর্থনীতি গড়ে ওঠে না, তেমনি শক্তিশালী অর্থনীতি ছাড়া কার্যকর রাজনীতির নজিরও বিশ্বে বিরল।


তিনি আরও বলেন, রাজনীতি ও অর্থনীতির এই ঘাটতির কারণেই সমাজে দারিদ্র্য ও বৈষম্য সৃষ্টি হয়, যা মানুষকে শেষ পর্যন্ত রাস্তায় নামতে বাধ্য করে। বাংলাদেশ ও নেপালের সাম্প্রতিক পরিস্থিতি এ বাস্তবতারই প্রতিফলন।


বর্তমান প্রেক্ষাপটে দ্রুত ইতিবাচক পরিবর্তন আনার আহ্বান জানিয়ে মন্ত্রী সতর্ক করেন, তা না হলে তরুণ প্রজন্মের নেতৃত্বে নতুন করে গণ-অভ্যুত্থানের ঝুঁকি তৈরি হতে পারে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

‘রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন না এলে জেনজির নেতৃত্বে ফের গণ-অভ্যুত্থান ঘটতে পারে’

‘গণভোটের রায় না মানলে বিএনপি সরকারকে অবৈধ সরকার বলা শুরু করব’

বিএনপি ফ্যাসিবাদী শাসনের দিকে ধাবিত হচ্ছে: গোলাম পরওয়ার

১৩৩টি অধ্যাদেশ নিয়ে সংসদে আলোচনা চান বিরোধীদলীয় নেতা

ছাত্রদলের কমিটিতে ট্রান্সজেন্ডার, সমালোচনার মুখে অব্যাহতি

জাতীয় সংসদে বৈঠক করেছেন বিরোধীদলীয় এমপিরা

বাসায় লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার বিষয়ে বিএনপির বিবৃতি

গণভোটের রায় উপেক্ষা করে স্বৈরাচারের পথে বিএনপি: মামুনুল হক

সর্বাধিক পঠিত

১০ হাজার ভোটের ব্যবধানে পরাজিত যেসব হেভিওয়েট প্রার্থী

জনসভার মধ্যে দিয়ে শুরু জামায়াতের নির্বাচনী প্রচারণা

ফজু পাগলা’ নাম নিয়ে আনন্দিত ফজলুর রহমান

দুদকের মামলায় খালাস পেলেন গয়েশ্বর চন্দ্র রায়

হাদির ওপর হামলাকারীকে শনাক্তে ব্যর্থতা বিশ্বাসযোগ্য নয়: জুমা

ধর্মভিত্তিক দলগুলোর একত্রিত হওয়াকে ষড়যন্ত্র হিসেবে দেখি : নিলোফার মনি

তারেক রহমান কী লন্ডনে বসেই ভোটার ও প্রার্থী হতে পারবেন?

প্রধান উপদেষ্টার সঙ্গে খালেদা জিয়ার দ্বিপাক্ষিক বৈঠক

গণভোটসহ ৫ দাবিতে যমুনা অভিমুখে জামায়াতসহ ৮ দল

শিগগিরই ফিরছেন তারেক রহমান: মির্জা ফখরুল