বাসায় লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার বিষয়ে বিএনপির বিবৃতি

Post Image

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে উদ্ধৃত করে বাসা-বাড়িতে সন্ধ্যার পর অকারণে লাইট-ফ্যান ব্যবহার না করার নির্দেশনা সংক্রান্ত একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে বিএনপির পক্ষ থেকে এই ধরনের খবরকে ভুয়া দাবি করা হয়েছে।


দলটি জানিয়েছে, রুহুল কবির রিজভী এই ধরনের কোনো বক্তব্য দেননি। প্রচারিত তথ্যটি সম্পূর্ণ উদ্ভট, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত।


শনিবার রাতে বিএনপির সহদপ্তর সম্পাদক মো. মুনির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।


এতে জানানো হয়, কুচক্রী একটি মহল ফেসবুকসহ বিভিন্ন অনলাইন মাধ্যম ও ইউটিউবে রিজভীর নামে ভুয়া এই বক্তব্য প্রচার করছে। এতে বলা হয়, ‘বাসাবাড়িতেও সন্ধ্যার পরে অকারণে লাইট, ফ্যান ব্যবহার করা যাবে না, তদারকিতে থাকবে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা’—এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন।


বিজ্ঞপ্তিতে রুহুল কবির রিজভী দেশবাসীসহ বিএনপি নেতাকর্মীদের এই ধরনের মনগড়া বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

‘রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন না এলে জেনজির নেতৃত্বে ফের গণ-অভ্যুত্থান ঘটতে পারে’

‘গণভোটের রায় না মানলে বিএনপি সরকারকে অবৈধ সরকার বলা শুরু করব’

বিএনপি ফ্যাসিবাদী শাসনের দিকে ধাবিত হচ্ছে: গোলাম পরওয়ার

১৩৩টি অধ্যাদেশ নিয়ে সংসদে আলোচনা চান বিরোধীদলীয় নেতা

ছাত্রদলের কমিটিতে ট্রান্সজেন্ডার, সমালোচনার মুখে অব্যাহতি

জাতীয় সংসদে বৈঠক করেছেন বিরোধীদলীয় এমপিরা

বাসায় লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার বিষয়ে বিএনপির বিবৃতি

গণভোটের রায় উপেক্ষা করে স্বৈরাচারের পথে বিএনপি: মামুনুল হক

সর্বাধিক পঠিত

১০ হাজার ভোটের ব্যবধানে পরাজিত যেসব হেভিওয়েট প্রার্থী

জনসভার মধ্যে দিয়ে শুরু জামায়াতের নির্বাচনী প্রচারণা

ফজু পাগলা’ নাম নিয়ে আনন্দিত ফজলুর রহমান

দুদকের মামলায় খালাস পেলেন গয়েশ্বর চন্দ্র রায়

হাদির ওপর হামলাকারীকে শনাক্তে ব্যর্থতা বিশ্বাসযোগ্য নয়: জুমা

ধর্মভিত্তিক দলগুলোর একত্রিত হওয়াকে ষড়যন্ত্র হিসেবে দেখি : নিলোফার মনি

তারেক রহমান কী লন্ডনে বসেই ভোটার ও প্রার্থী হতে পারবেন?

প্রধান উপদেষ্টার সঙ্গে খালেদা জিয়ার দ্বিপাক্ষিক বৈঠক

গণভোটসহ ৫ দাবিতে যমুনা অভিমুখে জামায়াতসহ ৮ দল

শিগগিরই ফিরছেন তারেক রহমান: মির্জা ফখরুল