একাধিক যুদ্ধফ্রন্টের চাপে ‘ধ্বংসের পথে’ ইসরায়েলি সেনাবাহিনী: সেনাপ্রধান

Post Image


ইরান ও হিজবুল্লাহর বিরুদ্ধে চলমান সংঘাতসহ একাধিক যুদ্ধফ্রন্টের তীব্র চাপে ইসরায়েলের সেনাবাহিনী ‘ভিতর থেকে ধ্বংসের পথে’ রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জমির। তিনি বিশেষভাবে ইরান ও হিজবুল্লাহর সঙ্গে চলমান যুদ্ধকে এ সংকটের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন।


সিকিউরিটি ক্যাবিনেটের বৈঠকে জমির জানান, সেনাবাহিনী বর্তমানে গুরুতর অভ্যন্তরীণ সংকটের মুখে রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, সেনাসদস্যের তীব্র ঘাটতি এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।


তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে, রিজার্ভ ফোর্স চলমান চাহিদা অনুযায়ী চলতে পারবে না। সরকারের পক্ষ থেকে কাঠামোগত সমস্যাগুলো সমাধান না করার কারণে পরিস্থিতি আরও জটিল হচ্ছে।


সরকারের সমালোচনা করে জেনারেল ইয়াল জমির বলেন, অতি গোঁড়া (হারেডি) ইহুদিদের সেনাবাহিনীতে নিয়োগ, রিজার্ভ আইন সংশোধন এবং বাধ্যতামূলক সেবার মেয়াদ বৃদ্ধি করার মতো বিষয়গুলোতে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি।


পরিস্থিতির গুরুত্ব তুলে ধরে জামির বলেন, ‘আমি ১০টি লাল পতাকা (বিপদ–সংকেত) দেখাচ্ছি।’


তিনি আরও জানান, সেনাবাহিনী একাধিক সক্রিয় ফ্রন্টে কাজ করছে- গাজা স্ট্রিপ, লেবানন, সিরিয়া এবং ওয়েস্ট ব্যাংক। এসব জায়গায় সৈন্যের চাহিদা ক্রমেই বাড়ছে। ওয়েস্ট ব্যাংকের সহিংসতা বৃদ্ধি পাওয়ায় অতিরিক্ত ইউনিট মোতায়েন করতে হয়েছে, যা ইতোমধ্যেই অতিরিক্ত চাপের মধ্যে থাকা বাহিনীর ওপর আরও বোঝা সৃষ্টি করছে।


জামির সতর্ক করে বলেন, ‘যদি বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকে, তাহলে সেনাবাহিনী শীঘ্রই সাধারণ পরিস্থিতিতেও তার মিশন কার্যকরভাবে সম্পাদন করতে অক্ষম হতে পারে। এটি ইসরায়েলের সামরিক প্রস্তুতির জন্য গুরুতর হুমকি।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

একাধিক যুদ্ধফ্রন্টের চাপে ‘ধ্বংসের পথে’ ইসরায়েলি সেনাবাহিনী: সেনাপ্রধান

কাতারের সঙ্গে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তিতে সই করল ইউক্রেন

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচলের অনুমতি পেয়েছে থাইল্যান্ড

মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্র-ইসরাইলি প্রতিষ্ঠানের কর্মীদের সরে যেতে বললো ইরান

৩১ জুলাই পর্যন্ত পেট্রোল রপ্তানি বন্ধের সিদ্ধান্ত রাশিয়ার

আমি নিজেকে শান্তির দূত মনে করি: ট্রাম্প

নেপালের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী গ্রেফতার

ইরানকে সামরিক সহায়তা করছে রাশিয়া: জার্মানির পররাষ্ট্রমন্ত্রী

সর্বাধিক পঠিত

ভারতে ২০০ ফুট গভীর খাদে পড়ল সেনাবাহিনীর গাড়ি, নিহত ১০

রাজশাহীতে ভুটভুটি-ট্রাক সংঘর্ষে নিহত ২

ফ্রিডম ফ্লোটিলার সবগুলো জাহাজ আটক

ভালোবেসে ৭০ বছর বয়সী বৃদ্ধকে ২২ বছরের তরুণী বিয়ে

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

ইন্দোনেশিয়ায় স্কুল ধসে নিহতের সংখ্যা বেড়ে ৫৪

আবারও সীমান্তে পাল্টাপাল্টি হামলা পাকিস্তান-আফগানিস্তানের

ফ্রান্সের কাছ থেকে ১০০ রাফাল যুদ্ধবিমান পাচ্ছে ইউক্রেন

সুমুদ ফ্লোটিলা থেকে আটক ১৭১ জনকে মুক্তি দিল ইসরায়েল

বিদেশিদের জন্য বাড়ি কেনার আইন শিথিল করল সৌদি আরব