মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্র-ইসরাইলি প্রতিষ্ঠানের কর্মীদের সরে যেতে বললো ইরান

Post Image

চলমান যুদ্ধের মধ্যেই ইরানের একটি হেভি-ওয়াটার কেন্দ্র ও পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। শুক্রবারের (২৭ মার্চ) এ হামলার পর মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠান থেকে কর্মীদের সরে যেতে বলেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি)। তারা বলেছে, তাদের প্রতিষ্ঠানে হামলার জবাব হিসেবে মার্কিনি ও ইসরায়েলি প্রতিষ্ঠানে পাল্টা হামলা চালানো হবে।

এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, তাদের সেনারা যুক্তরাষ্ট্রের শেয়ার থাকা প্রতিষ্ঠান ও ইসরায়েলি মালিকানাধীন ভারী শিল্প প্রতিষ্ঠানে পাল্টা হামলা শুরু করেছে।

পাল্টা শেষ হওয়ার এক ঘণ্টা পর পর্যন্ত এসব প্রতিষ্ঠানের কর্মীদের দূরে থাকতে নির্দেশনা দিয়েছে ইরানের সেনাবাহিনীর এ চৌকস ইউনিট।

ইরান আগেই সতর্ক করে দিয়েছিল, যদি তাদের কোনো শিল্প প্রতিষ্ঠানে হামলা হয় তাহলে এর কড়া জবাব দেওয়া হবে।

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোতে যুক্তরাষ্ট্রের শেয়ারে থাকা অনেক কোম্পানি রয়েছে। ধারণা করা হচ্ছে, সেগুলো টার্গেট করে কয়েক ঘণ্টা হামলা চালাবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড।

সূত্র: আল জাজিরা

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

একাধিক যুদ্ধফ্রন্টের চাপে ‘ধ্বংসের পথে’ ইসরায়েলি সেনাবাহিনী: সেনাপ্রধান

কাতারের সঙ্গে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তিতে সই করল ইউক্রেন

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচলের অনুমতি পেয়েছে থাইল্যান্ড

মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্র-ইসরাইলি প্রতিষ্ঠানের কর্মীদের সরে যেতে বললো ইরান

৩১ জুলাই পর্যন্ত পেট্রোল রপ্তানি বন্ধের সিদ্ধান্ত রাশিয়ার

আমি নিজেকে শান্তির দূত মনে করি: ট্রাম্প

নেপালের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী গ্রেফতার

ইরানকে সামরিক সহায়তা করছে রাশিয়া: জার্মানির পররাষ্ট্রমন্ত্রী

সর্বাধিক পঠিত

ভারতে ২০০ ফুট গভীর খাদে পড়ল সেনাবাহিনীর গাড়ি, নিহত ১০

রাজশাহীতে ভুটভুটি-ট্রাক সংঘর্ষে নিহত ২

ফ্রিডম ফ্লোটিলার সবগুলো জাহাজ আটক

ভালোবেসে ৭০ বছর বয়সী বৃদ্ধকে ২২ বছরের তরুণী বিয়ে

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

ইন্দোনেশিয়ায় স্কুল ধসে নিহতের সংখ্যা বেড়ে ৫৪

আবারও সীমান্তে পাল্টাপাল্টি হামলা পাকিস্তান-আফগানিস্তানের

ফ্রান্সের কাছ থেকে ১০০ রাফাল যুদ্ধবিমান পাচ্ছে ইউক্রেন

সুমুদ ফ্লোটিলা থেকে আটক ১৭১ জনকে মুক্তি দিল ইসরায়েল

বিদেশিদের জন্য বাড়ি কেনার আইন শিথিল করল সৌদি আরব