রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি

Post Image

রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নিন।


রোববার (২৮ মার্চ) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।


স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর কর্মসূচি


এদিন বেলা ১১টায় শাহবাগের শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ আয়োজিত CME Program on ‘Medical Ethics’ শীর্ষক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।


ডিএসসিসির কর্মসূচি


সকাল ১০টায় নগর ভবন প্রাঙ্গণে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।


এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন (বীর বিক্রম), মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।


ডিএনসিসির কর্মসূচি


সকাল ১০টায় ঢাকা রেসিডেনশিয়াল মডেল স্কুল এবং কলেজের মোহাম্মদপুর ক্যাম্পাসে ঢাকায় ক্রমবর্ধমান মশক নিয়ন্ত্রণে উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে বিশেষ মশক নিয়ন্ত্রণ কর্মসূচি Clean School, No Mosquito অনুষ্ঠিত হবে। ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এই কর্মসূচি উদ্বোধন করবেন।

এই বিভাগের আরও খবর

রাজধানী

সর্বশেষ খবর

রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকে

সেই ওসিকে শোকজ সহ ২৪ ঘণ্টার মধ্যে ‘নবীন ফ্যাশন’ খোলার নির্দেশ

ঢাকায় জ্বালানি তেলের আকার সংকট তীব্র

রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি

রাজধানীতে আজকে যেসব কর্মসূচি আছে

মধুবাগে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে পথচারী গৃহকর্মীর মৃত্যু

আজ বিক্রি হচ্ছে ২৪ মার্চের ঈদযাত্রার ফিরতি ট্রেনের টিকিট

সর্বাধিক পঠিত

ইসলামি ব্যংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে সিংগাইরে মানববন্ধন

কড়াইল বস্তির আগুনে নিঃস্ব হাজারো বাসিন্দা

ঢাকা-১৪ আসনে তুলিকে বয়কট করে সাজু সমর্থকদের মশাল মিছিল

রাজধানীতে আজকের কর্মসূচি

খালেদা জিয়া কোনো দলের নয়, সমগ্র মানুষের নেত্রী: ডা. তাহের

ফয়সালের ভিডিওবার্তা পরীক্ষা-নিরীক্ষা চলছে: ডিএমপি কমিশনার

রাজধানীতে মা-মেয়ে হত্যা: স্বামীসহ গৃহকর্মী রিমান্ডে

সাড়া বিশ্ব জানবে শেখ হাসিনা কত বড় খুনি ছিলেন: সারজিস আলম

১৭ বছরে ভারত কিছু দেয়নি, বরং নিয়ে গেছে: মির্জা ফখরুল

আদালতে প্রবেশে বাধা পেয়ে ফজলুর রহমান—‘এটা তো ইতরদের দেশ করছো’