শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার (২৮ মার্চ) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন।
শুক্রবার (২৭ মার্চ) বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিএনপি চেয়ারম্যানের আগমন উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ইতোমধ্যে কার্যালয়ে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন।
এর আগে, দেশে ফিরে দীর্ঘ প্রায় দুই দশক পর গত ২৯ ডিসেম্বর দলের কেন্দ্রীয় কার্যালয়ে যান তারেক রহমান। এ সময় দলের নেতাকর্মীরা তাকে স্বাগত জানাতে ভিড় করেন।







