‘দেশজুড়ে বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই চলতে দেওয়া যায় না’

Post Image


ঈদের ছুটিতে সারা দেশে আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে দাবি করে এ সময় সংঘটিত হামলা, সংঘর্ষ ও হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ সোমবার দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এসব ঘটনার নিন্দা জানান। বিবৃতিতে জামায়াত দাবি করেছে, এসব হামলা, সংঘর্ষ ও হত্যাকাণ্ড বিএনপি নেতাকর্মীদের দ্বারা সংগঠিত হয়েছে।


মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘গত ২১ মার্চ পবিত্র ঈদের দিন ও ঈদের ছুটিতে মানুষ যখন আনন্দ, দোয়া ও ইবাদতে নিমগ্ন ছিল, ঠিক সেই সময় দেশের বিভিন্ন স্থানে বিএনপির সন্ত্রাসীরা হামলা ও সংঘর্ষে লিপ্ত হয়।


এসব ঘটনায় চুয়াডাঙ্গায় ২ জন, সিরাজগঞ্জে ১ জন, বরিশালে ১ জন এবং পাবনায় ১ জন নিহত হয়েছে। এ ছাড়া এসব হামলা, লুটতরাজ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েক ডজন মানুষ আহত হয়েছে। আমি এই খুন ও সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।


তিনি বলেন, ‘বিএনপির এই ধরনের ধারাবাহিক সহিংসতা, খুনখারাবি ও সন্ত্রাসী তৎপরতা গণতন্ত্র, রাজনৈতিক শিষ্টাচার এবং রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি।


এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই চলতে দেওয়া যায় না।


তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘অবিলম্বে এসব ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের সহিংসতা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।’


তিনি বলেন, ‘পবিত্র ঈদের দিনে মানুষের ওপর জুলুম ও অত্যাচারের যে ধারা বিএনপি সৃষ্টি করেছে, তা অতীতের দুঃসময় ও পতিত স্বৈরাচারের কথা স্মরণ করিয়ে দেয়।


সরকার যদি সন্ত্রাসীদের লাগাম টেনে না ধরে, তাহলে জনগণ রাজপথে এর জবাব দেবে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

‘দেশজুড়ে বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই চলতে দেওয়া যায় না’

দেশজুড়ে যাতায়াত ব্যবস্থার অব্যবস্থাপনা নিয়ে জামায়াতের উদ্বেগ

‘আমাদের প্রত্যাশা সরকার এই দাবি দ্রুত পূরণ করবে’

মিরপুরে ঈদের নামাজ পড়লেন জামায়াত আমির

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে জামায়াত

ঈদযাত্রায় বাড়তি ভাড়া ও চাঁদাবাজি বন্ধে পদক্ষেপের আহ্বান জামায়াতের

কাবাঘর থেকে ঠাকুরগাঁওবাসীকে ঈদের শুভেচ্ছা জানালো দেলোয়ার হোসেন

রাকসু জিএসের হুঁশিয়ারি, ‘বিগতদের ছাড় দেইনি বর্তমানকেও দেব না’

সর্বাধিক পঠিত

এনসিপি সুষ্ঠু ভোটে কোনো আসন পাবে না : মুনতাসির

ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে, অন্যথায় মানুষ মেনে নেবে না

বিএনপির সভায় দীর্ঘ বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৪

অনেক হয়েছে, এবার সবাই মিলে একটা জায়গায় আসি: তারেক রহমান

সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যেতে পারেন খালেদা জিয়া

দেশের মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে : মির্জা ফখরুল

ফেসবুক থেকে ১ মাসে ৩ হাজার ৩৯৯ ডলার পেয়েছেন হাসনাত আবদুল্লাহ

যারা সংস্কারের পক্ষে তাদের সঙ্গে জোট করতে পারি: হাসনাত আবদুল্লাহ

বিএনপি-জামায়াত-এনসিপিসহ ১২ দল: সংলাপের সময় জানাল ইসি

বরিশালে ফয়জুল করিমের আসনে এগিয়ে ধানের শীষ