স্বাধীনতা দিবস উপলক্ষে তেজগাঁও জামায়াতের খাদ্যসামগ্রী বিতরণ

Post Image

স্বাধীনতা দিবসের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর তেজগাঁও দক্ষিণ থানা শাখা। বুধবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনিপাড়া খেলাঘর মাঠ সংলগ্ন উদ্যম প্রচেষ্টা ক্রিকেট প্রাঙ্গণে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।


গণমানুষের অধিকার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং ন্যায়-ইনসাফভিত্তিক আদর্শ সমাজ প্রতিষ্ঠায় জামায়াত অঙ্গীকারবদ্ধ বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।


তিনি বলেন, গণমানুষের অধিকার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং ন্যায়-ইনসাফভিত্তিক আদর্শ সমাজ প্রতিষ্ঠায় জামায়াত অঙ্গীকারাবদ্ধ।


তেজগাঁও দক্ষিণ থানা আমির ও ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার নো’মান আহমেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেজগাঁও থানা দক্ষিণের বায়তুলমাল সম্পাদক আজিজুল হক, অফিস সম্পাদক ডা. তৌফিক, পূর্ব তেজতুরী বাজার মহল্লার সভাপতি হাজী তোফাজ্জল হোসেন মজুমদার, তেজকুনিপাড়া মসজিদ কমিটির সদস্যসচিব হাবিবুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।


অনুষ্ঠানে প্রায় ৫শ অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে। সেলিম উদ্দিন বলেন, ‘দেশে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত না থাকায় মানুষের অধিকার প্রতিনিয়তই পদদলিত হচ্ছে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

স্বাধীনতার ৫৫ বছরেও বহু প্রত্যাশা এখনো অপূর্ণ: জামায়াত আমির

স্বাধীনতা দিবস উপলক্ষে তেজগাঁও জামায়াতের খাদ্যসামগ্রী বিতরণ

জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক

‘দেশজুড়ে বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই চলতে দেওয়া যায় না’

দেশজুড়ে যাতায়াত ব্যবস্থার অব্যবস্থাপনা নিয়ে জামায়াতের উদ্বেগ

‘আমাদের প্রত্যাশা সরকার এই দাবি দ্রুত পূরণ করবে’

মিরপুরে ঈদের নামাজ পড়লেন জামায়াত আমির

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে জামায়াত

সর্বাধিক পঠিত

ফেসবুক থেকে ১ মাসে ৩ হাজার ৩৯৯ ডলার পেয়েছেন হাসনাত আবদুল্লাহ

অনেক হয়েছে, এবার সবাই মিলে একটা জায়গায় আসি: তারেক রহমান

দল এখন সকাল-বিকাল বলে মন্ত্রিত্ব দেবে : রুমিন ফারহানা

বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ

বিএনপি-জামায়াত-এনসিপিসহ ১২ দল: সংলাপের সময় জানাল ইসি

একটি বিশ্বমোড়ল ও দুটি ‘আঞ্চলিক শক্তি’ প্রভাব বিস্তার করতে চাইছে: সালাহউদ্দিন

হাইকোর্টেও কপাল পুড়ল বিএনপির প্রার্থী মঞ্জুরুলের

রাজাকার বলে হাসিনার পতন, গুপ্ত বলে তারেক জিয়ার পতন: ডা. মাহমুদা মিতু

কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম

বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস : কমিশন