কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম

Post Image

বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরাট একটা অংশ বর্তমানে কলকাতায় অবস্থান করছেন। নির্বাচনের আগে তারা দেশে ফেরার চিন্তা করছেন না। নির্বাসিত নেতারা মনে করছেন, দেশে ফিরলে তাদের হত্যা করা হবে।


সম্প্রতি নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন তথ্য উঠে এসেছে। তিনি বলেন, ‘কারাগারে যেতে হবে, সেই ভয়ে কলকাতায় থাকছি- বিষয়টি এমন নয়। আমরা এখানে আছি; কারণ দেশে ফিরলে আমাদের হত্যা করা হবে।’


অবশ্য আওয়ামী লীগের নির্বাসিত এসব নেতার প্রত্যাবর্তনের পরিকল্পনা নির্ভর করছে আসন্ন নির্বাচনের ব্যর্থতার ওপর। তারা মনে করছেন, এই নির্বাচন দেশে কোনো স্থিতিশীলতা বা শান্তি বয়ে আনবে না। সেজন্য মানুষ আবার আওয়ামী লীগের দিকেই মুখ করবে। তাই তারা নিজেদের কর্মীদের নির্বাচন বর্জনেরও নির্দেশ দিচ্ছেন।


এ বিষয়ে শেখ হাসিনার সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘আমরা আমাদের কর্মীদের সব ধরনের নির্বাচনকেন্দ্রিক সংশ্লিষ্টতা থেকে দূরে থাকতে, প্রচার ও ভোট বর্জন করতে এবং মোটের ওপর এই প্রহসনের প্রক্রিয়ায় অংশ না হতে বলছি।’


নির্বাসিত আওয়ামী লীগ নেতারা মনে করছেন, ভারতে তাদের এই নির্বাসন দীর্ঘস্থায়ী হবে না। বরং দ্রুত সময়ের মধ্যেই তারা দেশের মাটিতে ফিরতে পারবেন। সেজন্য অবশ্য কিছুদিন তাদের জেল খাটতে হবে; কিন্তু কারাগারে বেশিদিন থাকতে হবে না। এ বিষয়ে কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়ের কথা আনা যেতে পারে। তিনি বলেন, ‘এখন আমাদের জন্য সবকিছু খুব খারাপ। কিন্তু মনে করি না যে বেশি দিন এমন থাকবে।’


উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে আওয়ামী দুঃশাসনের ইতি ঘটে। তখন বাধ্য হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে চড়ে ভারতে পালিয়ে যান। এরপর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে জনগণের দাবির মুখে আওয়ামী লীগ ও তার ছাত্র সংগঠন ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। একইসাথে শেখ হাসিনার শাসনামলে সংঘটিত অপরাধে সংশ্লিষ্টতার জন্য দলটির বিভিন্ন নেতাকর্মীকে ফৌজদারি মামলার মুখোমুখি করা হয়।


তবে এসব অভিযোগকে অস্বীকার করে আওয়ামী লীগ। তারা নিজেদের কর্মকাণ্ডে অনুতপ্ত নন। এমনকি জুলাই গণঅভ্যুত্থানকে তারা জনগণের বিদ্রোহ হিসেবে মেনে নিতেও রাজি নন; তারা একে একটি ক্ষুদ্র গোষ্ঠীর রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

সন্ধ্যায় নির্বাচনি ইশতেহার ঘোষণা দেবে জামায়াত

ভোটাধিকার নিশ্চিত হলে জনগণের ন্যায়সঙ্গত রায়ই প্রতিফলিত হবে

যতদিন বেঁচে আছি, জামায়াতকে ক্ষমতায় আসতে দেব না : মিন্টু

জেলা যুগ্ম আহ্বায়কসহ বিএনপির ৭ নেতাকর্মীর জামায়াতে যোগদান

কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম

এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের কর্মকর্তা আটকের পর যা বললেন জামায়াত আমির

আজ জামায়াতের নির্বাচনী ইশতেহার ঘোষণা

দীর্ঘ ২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান

সর্বাধিক পঠিত

সাংবাদিক মেরেছি, ওনারে মারতে কি আমার সময় লাগে: বহিষ্কৃত বিএনপি নেতা

‘এনপিএ’ নামে নতুন বামপন্থী রাজনৈতিক প্লাটফর্মের আত্মপ্রকাশ

জামায়াতের জরুরি বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হলো

জামায়াত ক্ষমতায় যাওয়ার অর্থই হবে নারীদের ঘরে বন্দি করা : নাসির

আমার কথা বলার অধিকার বন্ধ করে দেওয়া হয়েছিল: তারেক রহমান

‘জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন হতে হবে’

ঐক্যের বৃহত্তর স্বার্থে আমি নির্বাচনে অংশগ্রহণ করব না: রাশেদ প্রধান

হাতিয়ায় পরীক্ষা পিছিয়ে বিএনপির সমাবেশ, ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান

সুনামগঞ্জ-১ আসনে জামায়াত প্রার্থী তোফায়েল খানের মনোনয়ন ফরম সংগ্রহ

পদত্যাগ করার কোনো যৌক্তিকতা দেখছি না: এনসিপি নেত্রী সামান্তা শারমিন