রাজাকার বলে হাসিনার পতন, গুপ্ত বলে তারেক জিয়ার পতন: ডা. মাহমুদা মিতু

Post Image


রাজাকার বলে শেখ হাসিনার পতন হয়েছিল। আপনি (তারেক রহমান) গুপ্ত বলায় আপনারও পতন হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিন অঞ্চলের মুখ্য সংগঠক ডা. মাহমুদ মিতু।


শনিবার (৭ ফেব্রুয়ারী) দুপুর ৩ টার দিকে বরগুনা ২ আসনের (পাথরঘাটা, বামনা, বেতাগী) দলীয় জোট মনোনীত প্রার্থীর পক্ষে বরগুনার বেতাগী উপজেলার পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দিয়ে এসব মন্তব্য করেন তিনি।


মাহমুদা মিতু আরও বলেন, বিএনপির নেতাকর্মীরা আমাদের মা বোনদের গায়ে হাত তুলেছে, নির্যাতন করেছে। আমরা এখন যুদ্ধের মাঠে আছি। যুগে যুগে ক্রান্তি লগ্নে নারীরা যুদ্ধের মাঠে নেমেছে তার ইতিহাস রয়েছে। তারা (বিএনপি) দুইশতাধিক খুন করেছে ফেলেছে। আমরা কোন খুনি, চাঁদাবাজ, নারী নির্যাতনকারীকে ক্ষমতায় দেখতে চাই না। আমরা কোন টেন্ডারবাজকে ক্ষমতায় দেখতে চাই না। জনসভায় তিনি বরগুনা ২ আসনের ১১ দলীয় জোট মনোনিত প্রার্থী ডা. সুলতান আহমদ এর পক্ষে ভোট চান।


এছাড়াও জনসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল মহানগরীর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মাদ বাবর। তিনি তার বক্তব্যে বলেন, আমাদেরকে রক্ত চক্ষু দেখাবেন না। জামায়াত রক্ত চক্ষুকে ভয় পায় না। তিনি তার বক্তব্যে জনগণকে দাড়িপাল্লায় ভোট দিয়ে ডা. সুলতান আহমদকে বিজয় করার আহবান জানান।


জনসভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জামায়াতে যোগদান করেন। জনসভায় জনতার ঢল নেমে আসতে দেখে উৎসাহিত নেতাকর্মীরা দাড়িপাল্লার স্লোগানে জনসভাকে প্রকম্পিত করে তোলেন। সাধারণ মানুষের মধ্যেও ছিল উৎসবের আমেজ।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

স্বাধীনতার ৫৫ বছরেও বহু প্রত্যাশা এখনো অপূর্ণ: জামায়াত আমির

স্বাধীনতা দিবস উপলক্ষে তেজগাঁও জামায়াতের খাদ্যসামগ্রী বিতরণ

জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক

‘দেশজুড়ে বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই চলতে দেওয়া যায় না’

দেশজুড়ে যাতায়াত ব্যবস্থার অব্যবস্থাপনা নিয়ে জামায়াতের উদ্বেগ

‘আমাদের প্রত্যাশা সরকার এই দাবি দ্রুত পূরণ করবে’

মিরপুরে ঈদের নামাজ পড়লেন জামায়াত আমির

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে জামায়াত

সর্বাধিক পঠিত

ফেসবুক থেকে ১ মাসে ৩ হাজার ৩৯৯ ডলার পেয়েছেন হাসনাত আবদুল্লাহ

অনেক হয়েছে, এবার সবাই মিলে একটা জায়গায় আসি: তারেক রহমান

দল এখন সকাল-বিকাল বলে মন্ত্রিত্ব দেবে : রুমিন ফারহানা

হাইকোর্টেও কপাল পুড়ল বিএনপির প্রার্থী মঞ্জুরুলের

রাজাকার বলে হাসিনার পতন, গুপ্ত বলে তারেক জিয়ার পতন: ডা. মাহমুদা মিতু

কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম

বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ

বিএনপি-জামায়াত-এনসিপিসহ ১২ দল: সংলাপের সময় জানাল ইসি

একটি বিশ্বমোড়ল ও দুটি ‘আঞ্চলিক শক্তি’ প্রভাব বিস্তার করতে চাইছে: সালাহউদ্দিন

বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস : কমিশন