সংবিধান সংশোধনের দাবিতে জামায়াত আমির

‘আমাদের প্রত্যাশা সরকার এই দাবি দ্রুত পূরণ করবে’

Post Image


পৃথিবীর অনেক দেশে সংবিধান পরিবর্তন হয় উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি। আমাদের প্রত্যাশা—সরকার এই দাবি দ্রুত পূরণ করবে।


গত নির্বাচনে ৬৫ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন, তারা সংস্কার চান জানিয়ে তিনি বলেন, কিন্তু মানুষের সেই প্রত্যাশা বাস্তবায়ন হচ্ছে না। গণভোটের এক অংশ বাস্তবায়ন হলেও, আরেক অংশ এখন পর্যন্ত উপেক্ষিত রয়ে গেছে।


রবিবার (২২ মার্চ) সকালে সার্কিট হাউজে সিলেটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।


শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদের একটি বড় অংশ বিদায় নিলেও এর কালো ছায়া এখনো রয়ে গেছে। জাতীয় নির্বাচন শেষে রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশ ঘুরে দাঁড়ালেও সংকট এখনো কাটেনি। সমাজে অনিয়ম, বিশৃঙ্খলা ও প্রতিহিংসার প্রবণতা বিদ্যমান।


রাজনীতিবিদদের কথার সঙ্গে কাজের মিল না থাকায় মানুষের মধ্যে রাজনীতির প্রতি আস্থা কমে গেছে মন্তব্য করে তিনি বলেন, একটি জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ জরুরি।


নতুন ও ইতিবাচক ধারার রাজনীতি তৈরি করতে গত নির্বাচন বর্জন করেননি জানিয়ে ডা. শফিকুর রহমান বলেছেন, অতীতের ধারায় আমরা নির্বাচনের সঙ্গে সঙ্গেই তা প্রত্যাখ্যান করিনি। আমরা বলেছি, বুকে চাপ নিয়ে নির্বাচন মেনে নিয়েছি। তারপরও টিআইবি, সুজনের মতো সংগঠন নির্বাচন নিয়ে তাদের মতামত তুলে ধরেছে।


আমরা মনে করি গত নির্বাচন কেমন হয়েছে তা বোঝার জন্য এসব প্রতিবেদন সহায়ক হবে।


রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, এই রাষ্ট্রপতি কার্যত ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। তিনি সংসদে ভাষণ দেবেন তা আমরা চাইনি। রাষ্ট্রপতির প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের আপত্তি নেই, তবে ব্যক্তি সম্পর্কে আপত্তি আছে। এ বিষয় থেকে মুক্তি দিতে সরকারি দলের কাছে অনুরোধ জানান তিনি।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

আত্মহত্যা নয়, হানি ট্র্যাপে ফেলে শিহাবকে হত্যার অভিযোগ, প্রধান আসামী মাহজাবিনের জামিনে ক্ষুদ্ধ পরিবার

তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাপান সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হেফাজত নেতা

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন: জামায়াতের আমির

দাফনে বাধা নয়, জনগণের আপত্তি ছিল ভূয়া মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদানে— দাবি মাসুদ সাঈদীর

‘তারেক রহমানকে পাশে বসিয়ে খালেদা জিয়াই নতুন সংবিধান রচনার কথা বলেছিলেন’

আশঙ্কা ছিল, সংস্কারের কোনো এজেন্ডাই বাস্তবায়ন করবে না বিএনপি, সেটিই সত্য হয়েছে

‘সিংহাসন টিকিয়ে রাখতে যতটুকু দরকার, বিএনপির কাছে গণঅভ্যুত্থানের ততটুকু হালাল’

সর্বাধিক পঠিত

বিএনপি ক্ষমতায় গেলে চট্টগ্রাম হবে বাণিজ্যিক রাজধানী

জুলাই জাদুঘর উদ্বোধন ৫ আগস্টের আগে

রাজনীতি নিয়ে নিজের অবস্থানে অনড় সাকিব

প্রজ্ঞাপনের পরেও প্রধানমন্ত্রীর আগে ‘মাননীয়’, জুলকারনাইন লিখলেন— একটু বিব্রতকর না?

‘জুলাই সনদ বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে অবৈধ ঘোষণা করবে আদালত’

পাঁচ দফা দাবিতে জামায়াতসহ আট দলের বিক্ষোভ আজ

জামায়াতের সাথে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরে বৈঠক

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে নিয়ে উপজেলা সহকারী কমিশনারের ইফতার

ঢাকা সিটির উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত

‘মিনি পার্লামেন্ট’ থেকে ন্যাশনাল পার্লামেন্টে নুর-আখতার