এনসিপি সুষ্ঠু ভোটে কোনো আসন পাবে না : মুনতাসির

Post Image

আগামী জাতীয় নির্বাচনে যদি সুষ্ঠু ভোট হয়, তাহলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি থেকে (এনসিপি) স্থায়ীভাবে অব্যাহতি পাওয়া কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদ। তার দাবি, সুষ্ঠু নির্বাচন হলে এনসিপি কোনো আসন পাবে না।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সামাজিক মাধ্যমে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে মুনতাসির মাহমুদ বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে যদি সুষ্ঠু ভোট হয়, তাহলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতেছে, এটা মোটামুটি নিশ্চিত।

আমি মাঠের রাজনীতি করি, রাজনীতি শিখেছি রাজপথ থেকে। মানুষের পালস বুঝি, এসি রুমে বসে রাজনীতি করি না।  সেজন্য বুঝে শুনেই এই কথাটা বললাম।’

তিনি আরো বলেন, ‘গত ১ মাসে আশেপাশে যতজনের সঙ্গে কথা বলেছি, সবাই বলেছে জামায়াতকে ভোট দিবে।

সবাই মানে সবাই। সাধারণ ভোটার কেউ বিএনপি বা এনসিপির কথা বলে না। রিকশাওয়ালা থেকে শুরু করে সবজিওয়ালা, চাকরিজীবী থেকে ব্যবসায়ী সবার একটাই কথা, বিএনপি আওয়ামী লীগ সব দেখছি, এবার জামায়াতকে দেখতে চাই, ইসলামী দলকে ভোট দিয়ে দেখি তারা কী করে।’ 

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’: সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

সর্বাধিক পঠিত

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

গত ৫২-৫৪ বছরেও দেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলবো না: মুফতি ফয়জুল করিম

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিয়ে জামায়াতের ৪ এমপির ভোগান্তি