‘ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়ে জুলাই ইতিহাস ভুলে গেছে’

Post Image


বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন, ভোটের ফলাফল ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়ে তারা জুলাই আন্দোলনের ইতিহাস ভুলে গেছে। তিনি দাবি করেন, এখন বিএনপি জুলাই আন্দোলনকেও স্বীকার করে না।


রোববার বিকেলে বরিশাল নগরের গির্জা মহল্লা এলাকার এ কে স্কুল মাঠে আয়োজিত আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগর কমিটি।


গোলাম পরওয়ার বলেন, “আমরা চেয়েছিলাম নির্বাচনের মাধ্যমে দেশে ইসলাম কায়েম হবে। কিন্তু সেটি করা হলো ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে। মনে রাখবেন, দেশের জনগণ আগামীর জন্য প্রস্তুতি নিচ্ছে।”


তিনি আরও বলেন, আসন্ন জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের সব নির্বাচনে জামায়াতে ইসলামী অংশ নেবে। এসব নির্বাচনে জনগণ তাদের জবাব দেবে বলেও মন্তব্য করেন তিনি।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুয়াযযম হোসাইন হেলাল। সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও বরিশাল মহানগর আমির মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর এবং সঞ্চালনা করেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ হাসান আতিক।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

‘চাঁদাবাজ ধরা তো দূরের কথা, তাদের পশমও ছিঁড়তে পারবেন না’

রাশেদ প্রধানের বাড়িতে হামলা, জামায়াতের নিন্দা

‘ছায়া মন্ত্রিসভা’ গঠন করছে জামায়াতে ইসলামী

ক্ষোভ প্রকাশ করে রাজনীতি ছাড়ার ঘোষণা জেলা ছাত্রদল নেতার

দেশজুড়ে বিদ্যুৎ সংকটের প্রতিবাদে হাসনাতের মোমবাতি বিতরণ

সংরক্ষিত নারী আসনে জামায়াতের তালিকা চূড়ান্ত

জুলাই সনদকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না : এটিএম আজহার

জ্বালানি সংকট নিয়ে আলোচনা করতে চাইলে সরকার লুকোচুরি করে

সর্বাধিক পঠিত

ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষ, আহত ৫০

ইসলামপন্থার একবক্স নীতি বহাল রাখতে আলোচনা চলমান

আজ রাতের মধ্যেই গণভোটের আদেশ জারি করতে হবে: তাহের

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়াই বিএনপির সিদ্ধান্ত

ধর্ম ব্যতীত শিক্ষায় মানুষ বিপথগামী হওয়ার আশঙ্কা থাকে: উপদেষ্টা খালিদ

তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি হবে : সিইসি

শেরপুরে জামায়াত নেতার জানাজায় মানুষের ঢল

রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তফশিল দিন: ইসিকে নাহিদ

নির্বাচন পেছানোর আশঙ্কা দেখছে না জামায়াত

নির্বাচনের দিন গণভোট হলে নির্বাচনের জেনোসাইড হবে: জামায়াত আমির