ইরানে হামলা: ট্রাম্পের পাশে নেই ইউরোপ, বাণিজ্য বন্ধের হুমকি

Post Image


মধ্যপ্রাচ্যে ইরান ইস্যুকে কেন্দ্র করে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। এ পরিস্থিতিতে ইউরোপের একাধিক দেশ যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপে সরাসরি সমর্থন না দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্পেনের বিরুদ্ধে সব ধরনের বাণিজ্য বন্ধের হুমকি দেওয়ার পাশাপাশি যুক্তরাজ্যসহ আরও কয়েকটি দেশের অবস্থানেও অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।


মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইরানের ওপর হামলার প্রেক্ষাপটে স্পেন তাদের ঘাঁটি মার্কিন বাহিনীর ব্যবহারের অনুমতি দেয়নি। এর পরিপ্রেক্ষিতে স্পেনের সঙ্গে কঠোর বাণিজ্যিক পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন ট্রাম্প।


মঙ্গলবার (৩ মার্চ) হোয়াইট হাউজে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ এর সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, “স্পেনের অবস্থা খুবই খারাপ।” তিনি জানান, যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি Scott Bessent–কে স্পেনের সঙ্গে ‘সব ব্যবসা-বাণিজ্য’ বন্ধ করার নির্দেশ দিয়েছেন।


ট্রাম্প বলেন, “আমরা স্পেনের সঙ্গে সব বাণিজ্য বন্ধ করতে যাচ্ছি। আমরা তাদের সঙ্গে কোনো কিছুই করবো না।”


এদিকে, একই ইস্যুতে যুক্তরাজ্য স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা এই সংঘাতে জড়াবে না এবং যুক্তরাষ্ট্রের হামলায় সরাসরি সমর্থন দেবে না। যুক্তরাজ্যের এমন অবস্থানেও অসন্তোষ প্রকাশ করেছেন ট্রাম্প। কূটনৈতিক সূত্র বলছে, ইউরোপের আরও কয়েকটি দেশ এই সামরিক পদক্ষেপে নিরপেক্ষ অবস্থান নিয়েছে, যা ওয়াশিংটনের জন্য কূটনৈতিক চাপ তৈরি করেছে।


বিশ্লেষকরা বলছেন, ইউরোপের প্রধান শক্তিগুলোর সরাসরি সমর্থন না পাওয়া যুক্তরাষ্ট্রের জন্য বড় কৌশলগত চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। একই সঙ্গে সম্ভাব্য বাণিজ্যিক নিষেধাজ্ঞা বা সম্পর্কের অবনতি ট্রান্স-আটলান্টিক সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

শান্তিতে নোবেল পুরস্কারটা আমারই পাওয়া উচিত: ট্রাম্প

ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন সোনালি ভাস্কর্য

আমার নোবেল পাওয়া উচিত, তবে তারা দেবে কি না জানি না: ডোনাল্ড ট্রাম্প

পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি উপদেষ্টা হলেন মিঠুন চক্রবর্তী

ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করায় ৯৪ বছরের ইহুদি আইনজীবী গ্রেপ্তার

গাজায় সংঘটিত গণহত্যা ও যুদ্ধাপরাধে যুক্তরাষ্ট্রও সম্পৃক্ত

সার সংকটে বোরো ফসল নিয়ে শঙ্কা, হয়রানির অভিযোগ কৃষকদের

হুথি ইস্যুতে সৌদির পাশে থাকার ঘোষণা সিরিয়ার

সর্বাধিক পঠিত

পশ্চিমবঙ্গেও পদ্ম ফুটেছে : মোদি

পশ্চিমবঙ্গে হুমায়ুন কবীরের দলের সঙ্গে ওয়াইসির দলের জোট

কচুক্ষেতে গার্মেন্টস কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

ভারতের সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সংঘাতে জড়ানোর ইচ্ছা নেই: ইরান

ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন করবেন যেভাবে

বৈঠকে লেবানন সংঘাতই হবে প্রধান আলোচ্য বিষয়: ইসমাইল বাঘাই

ইরানের জন্য স্থল বাণিজ্য পথ খুলে দিল পাকিস্তান

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা

ইরানে‘সরকার পতন সম্ভব নয়’ইসরায়েলের অসহায় স্বীকারোক্তি