খামেনির নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

Post Image

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের সংবাদে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

রোববার (১ মার্চ) সকালে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ শোক প্রকাশ করেন। 

ফেসবুক পোস্টে তিনি বলেন, শোকসন্তপ্ত ইরানি জনগণের প্রতি রইল আমার আন্তরিক সমবেদনা। মহান আল্লাহ তাদের এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দান করুন।

ডা. শফিকুর রহমান বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা ইতোমধ্যেই আঞ্চলিক স্থিতিশীলতাকে চরম ঝুঁকির মুখে ফেলেছে। এই পরিস্থিতি যদি আরো সামরিক উত্তেজনার দিকে যায়, তবে তা শুধু একটি দেশের নয়, পুরো অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে। পবিত্র রমজান মাসে যেকোনো ধরনের হামলা বিশ্বজুড়ে সাধারণ মানুষের হৃদয়ে গভীর ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি করবে এবং বিশ্বশান্তিকে আরো বিপন্ন করবে।    

তিনি বলেন, আমি যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানসহ সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানাই, অবিলম্বে সামরিক পদক্ষেপ বন্ধ করুন, সর্বোচ্চ সংযম প্রদর্শন করুন এবং কূটনৈতিক সমাধানের পথে এগিয়ে আসুন। 

তিনি আরও বলেন, আন্তর্জাতিক আইন, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এখন সবচেয়ে জরুরি। বিশ্বশান্তি রক্ষায় জাতিসংঘ ও বিশ্বনেতাদের এখনই কার্যকর ভূমিকা নিতে হবে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

‘ফ্যাসিস্টদের কোনো চিহ্ন রাখতে চাই না, রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করতে হবে’

এ দেশে সৎ-যোগ্য মানুষের মূল্য নেই: আমির হামজা

খামেনিকে হত্যা ঢাকায় জামায়াতের বিক্ষোভ

ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল

আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ ডেকেছে জামায়াত

খামেনির নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

রাজধানীর দুই স্থানে বিক্ষোভ করবে জামায়াত

উত্তরায় ছাত্রশিবিরের জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

শাকসু নির্বাচন স্থগিত: প্রতিবাদে ছাত্রশিবিরের ৪ দিনব্যাপী কর্মসূচি

জামায়াত ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি কে হবেন, জানালেন শফিকুর রহমান

ঐক্যের বৃহত্তর স্বার্থে আমি নির্বাচনে অংশগ্রহণ করব না: রাশেদ প্রধান

জুলাই সনদ বাস্তবায়নে শহিদ পরিবারদের নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারি

কোন বিভাগ কতজন মন্ত্রী-প্রতিমন্ত্রী পেল

ঢাকার ৪ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা

হাসিনাকে উদ্ধারে বিমানঘাঁটি ও কমান্ডো প্লাটুন প্রস্তুত রেখেছিল ভারত

৩০ আসনে ভোট পুনর্গণনার আবেদন জামায়াতের

জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটে অনড় জামায়াতে ইসলামী