জীববনগরে কর্মী হত্যার প্রতিবাদ

রাজধানীর দুই স্থানে বিক্ষোভ করবে জামায়াত

Post Image

চুয়াডাঙ্গার জীবননগরে ‘বিএনপির সন্ত্রাসীদের হামলায়’ জামায়াত কর্মী হাফিজুর রহমান হত্যার প্রতিবাদে রাজধানীর দুই স্থানে বিক্ষোভ করবে জামায়াতে ইসলামী।

রোববার বেলা ৩টায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ এবং পরে মিছিল অনুষ্ঠিত হবে। সমাবেশে কেন্দ্রীয় ও মহানগরী নেতারা উপস্থিত থাকবেন। ঢাকা মহানগরী দক্ষিণ সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন এ তথ্য জানিয়েছেন।

অন্যদিকে একই ঘটনার প্রতিবাদে দুপুর পৌনে ২টায় রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় বিক্ষোভ সমাবেশ এবং পরে মিছিল করবে ঢাকা মহানগর উত্তর জামায়াত। সেখানেও দলের কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা উপস্থিত থাকবেন। মহানগর উত্তর জামায়াতের প্রচার বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, শনিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বাঁকা ইউনিয়ন জামায়াতের আমিরের ভাই ও দলীয় কর্মী হাফিজুর রহমান নিহত হন। এ সময় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহত হাফিজুর রহমান (৫৫) স্থানীয় ‘ঢাকা জুয়েলার্স’-এর মালিক এবং পরিচিত স্বর্ণ ব্যবসায়ী ছিলেন।

শনিবার ইফতারের পর থেকে রাত ৯টা পর্যন্ত কামিল মাদরাসা গেটের সামনে দফায় দফায় এ সংঘর্ষ হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় হাফিজুর রহমানকে ঢাকার কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

সংঘর্ষে গুরুতর আহত হন হাফিজুরের ছোট ভাই ও বাঁকা ইউনিয়ন জামায়াতের আমির মফিজুর রহমান। তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। জামায়াতের আরো তিন কর্মী আহত হয়ে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

‘ফ্যাসিস্টদের কোনো চিহ্ন রাখতে চাই না, রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করতে হবে’

এ দেশে সৎ-যোগ্য মানুষের মূল্য নেই: আমির হামজা

খামেনিকে হত্যা ঢাকায় জামায়াতের বিক্ষোভ

ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল

আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ ডেকেছে জামায়াত

খামেনির নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

রাজধানীর দুই স্থানে বিক্ষোভ করবে জামায়াত

উত্তরায় ছাত্রশিবিরের জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

শাকসু নির্বাচন স্থগিত: প্রতিবাদে ছাত্রশিবিরের ৪ দিনব্যাপী কর্মসূচি

জামায়াত ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি কে হবেন, জানালেন শফিকুর রহমান

ঐক্যের বৃহত্তর স্বার্থে আমি নির্বাচনে অংশগ্রহণ করব না: রাশেদ প্রধান

জুলাই সনদ বাস্তবায়নে শহিদ পরিবারদের নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারি

কোন বিভাগ কতজন মন্ত্রী-প্রতিমন্ত্রী পেল

ঢাকার ৪ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা

হাসিনাকে উদ্ধারে বিমানঘাঁটি ও কমান্ডো প্লাটুন প্রস্তুত রেখেছিল ভারত

৩০ আসনে ভোট পুনর্গণনার আবেদন জামায়াতের

জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটে অনড় জামায়াতে ইসলামী