রাবিতে জামালপুর জেলা কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

Post Image



রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি)  জামালপুর জেলা কল্যাণ সমিতির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের জামাল নজরুল ইসলাম ভবনের ১৩২ নম্বর কক্ষে এ আয়োজন করা হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমিতির সভাপতি ও ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. আব্দুল্যাহ্ আল মারুফ। উপস্থিত ছিলেন সমিতির কোষাধ্যক্ষ এবং ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এস. এম. এমাম উল্যাহ, গ্রাফিক ডিজাইন বিভাগের অধ্যাপক ড. এস. এম. আজিজ হোসেন, আইন বিভাগের অধ্যাপক ড. মো. আনিছুর রহমান এবং রাজশাহী মেডিকেল কলেজ-এর ডেন্টাল বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এ. কে. এম. আসাদ পলাশ। এছাড়াও রাজশাহীতে অবস্থিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।


আলোচনা পর্বে বক্তারা জামালপুর জেলার শিক্ষার্থীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও কল্যাণমূলক কর্মকাণ্ড জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তারা সমিতির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং নতুন শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। আলোচনা শেষে দোয়া ও ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বিদ্যুৎ সাশ্রয়ে আজ বন্ধ দেশের সব বিশ্ববিদ্যালয়

জবিতে ছাত্রদল নেতা রবিউলের উদ্যোগে ইফতার মাহফিল

পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির

জকসুর প্যাড ব্যবহার করে জিএস ও শিক্ষা-গবেষণা সম্পাদকের পদত্যাগ দাবি ছাত্রদল সমর্থিত প্রতিনিধিদের

জবি সাংবাদিক সমিতিতে হামলা: ১১ সাংবাদিক সংগঠনের প্রতিবাদ

ঢাবি নিয়ে কটাক্ষ যা বললেন রাকসুর জিএস

গবেষণা কার্যক্রমে উৎসাহিত করতে রুয়েটে প্রথমবার ২টি পুরস্কার–সম্মাননা চালু

জানা গেল জবি সাংবাদিক সমিতিতে হামলার নেপথ্যে কারণ!

সর্বাধিক পঠিত

গাজায় অপুষ্টিতে অন্তত ৬৬ শিশুর মৃত্যু

জকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের ইশতেহার ঘোষণা

পাবিপ্রবিতে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রাবিতে নানা আয়োজনে অনুষ্ঠিত হলো সরস্বতী পূজা

ইবির ২ শিক্ষার্থীর সন্ধান দাবিতে মানববন্ধন

আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা কবো: ডাকসুর বিক্ষোভ মিছিল

বিজয় দিবসে জবি শিবিরের ব্যতিক্রমী নৌ র‍্যালি

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ছুটি নিয়ে পাবিপ্রবি শিক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ

চাকসুতে শিবির প্যানেলকে জরিমানার তথ্যটি সঠিক নয়: নির্বাচন কমিশনার

গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত অন্তত ৮১