ওসাসুনার ঘরের মাঠে ধারহীন আক্রমণে পুরো সময়জুড়ে ধুঁকতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। থিবো কোর্তোয়ার ভুলে, ম্যাচের ৩৮ মিনিটে, পিছিয়ে পড়ে গ্যালাকটিকোসরা।
পাল্টা আক্রমণ রুখতে গিয়ে ব্লুদিমিরকে বক্সে ফাউলের পর ভিএআরের সাহায্যে পেনাল্টির নির্দেশ দেন রেফারির। আর তা থেকেই ডেডলক ভাঙে ওসাসুনা।
এরপর ম্যাচের ৭৩ মিনিটে, ফেদেরিকো ভালভের্দের বাড়ানো পাসে নির্ভুল এক শটে দলকে সমতায় ফেরান ভিনিসিয়ুস জুনিয়র। ম্যাচ যখন ড্র'য়ের দিকে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই ব্যবধান গড়ে দেন রাউল গার্সিয়া। দারুণ কোনাকুনি শটে বল জালে পাঠিয়ে স্বাগতিকদের ২-১ গোলের জয় নিশ্চিত করেন এই স্প্যানিশ মিডফিল্ডার।







