দাপুটে জয় দিয়ে হতাশার বিশ্বকাপ শেষ করল অস্ট্রেলিয়া

Post Image


দাপুটে এক জয় দিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করল অস্ট্রেলিয়া। আজ শনিবার ‘বি’ গ্রুপের নিয়মরক্ষার ম্যাচে তারা ৯ উইকেটে হারিয়েছে ওমানকে।


পাল্লেকেলেতে টস জিতে অস্ট্রেলিয়া প্রথমে ওমানকে ব্যাট করতে আমন্ত্রণ জানায়। এরপর দারুণ বোলিংয়ে তাদের ১৬.২ ওভারে মাত্র ১০৪ রানে অলআউট করে। জবাব দিতে নেমে মিচেল মার্শের ঝড়ো ব্যাটিংয়ে ৯.৪ ওভারে অর্থাৎ মাত্র ৫৮ বলে ১০৮ রান তুলে জয় নিশ্চিত করে তারা। হাতে রেখে ৬২ বল ও ৯ উইকেট।


ট্র্যাভিস হেড মাত্র ১৯ বলে ৬ চারে ৩২ রান করে আউট হন। মার্শ ৩৩ বলে ৭টি চার ও ৪ ছক্কায় ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তার সঙ্গে ২ চারে ১২ রানে অপরাজিত থাকেন জশ ইংলিস।


তার আগে অস্ট্রেলিয়ার বোলিং তোপে দিশেহার হয়ে পড়েন ওমানের ব্যাটসম্যানরা। ৬৯ রানেই হারায় ৫ উইকেট। আর ১০৪ রানে অলআউট।


ব্যাট হাতে ওমানের ওয়াসিম আলী ৩৩ বলে ৪টি চারে সর্বোচ্চ ৩২ রান করতে পারেন। জতিন্দর সিং ১৫ বলে ৩ চারে করেন ১৭ রান। আর হাম্মাদ মির্জা ১ চার ও ১ ছক্কায় করেন ১৬। দুই অঙ্কের কোটায় আর কেবল রান করতে পারেন করন সোনাভালে। তিনি ১১ বলে ২ চারে করেন ১২ রান।


বল হাতে অ্যাডাম জাম্পা ঘূর্ণি জাদু দেখান। ৩.২ ওভারে মাত্র ২১ রানে ৪টি উইকেট নেন তিনি। যথারীতি ম্যাচসেরাও হন তিনি। গ্লেন ম্যাক্সওয়েল ৩ ওভারে ১৩ রানে নেন ২টি উইকেট। জাভিয়ের বার্টলেট ৪ ওভারে ২৭ রানে নেন ২টি।


এই জয়ে ৪ ম্যাচের ২টি জিতে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থেকে বিশ্বকাপ শেষ করল অস্ট্রেলিয়া। আর ৪ ম্যাচের একটিও না জিতে টেবিলের তলানিতে থেকে বিদায় নিল ওমান।

সর্বশেষ খবর

অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের কারণেই বিশ্বকাপ খেলা হয়নি: বিসিবি পরিচালক

দাপুটে জয় দিয়ে হতাশার বিশ্বকাপ শেষ করল অস্ট্রেলিয়া

টিভিতে যে খেলা দেখবেন আজ

রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর

কক্সবাজারে রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করলেন সাবেক তারকা ফুটবলার ওজিল

টিভিতে যে খেলা দেখবেন আজ

টিভিতে যে খেলা দেখবেন আজ

আমরা চাই সাকিব-মাশরাফি ফিরে আসুক: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

সর্বাধিক পঠিত

শততম টেস্টে সেঞ্চুরিতে যে কিংবদন্তিদের পাশে মুশফিক

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৫৩২ মামলা

ঢাকায় আর্জেন্টিনা–ব্রাজিলের ম্যাচ স্থগিত

ভারতে বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু নিয়ে নতুন তথ্য

বাংলাদেশের পাশে দাঁড়াতে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট: শাহবাজ শরিফ

পুরো আইপিএল খেলার অনুমতি পাচ্ছেন না মোস্তাফিজ

সাইফের ঝড়ো ব্যাটিংয়ে আফগানদের হোয়াইটওয়াশ করে ছাড়ল টাইগাররা

ভারতে বিশ্বকাপে বাংলাদেশ দল পাঠানো সম্ভব নয়, আইসিসিকে বিসিবি

ভারতে না গেলে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

নিপাহ ভাইরাসের ছড়াছড়ি, ভারতে বিশ্বকাপ আয়োজনে অনিশ্চয়তা !