পুরো আইপিএল খেলার অনুমতি পাচ্ছেন না মোস্তাফিজ

Post Image


আইপিএলের আগামী আসরের জন্য ৯ কোটি ২০ লাখ রূপিতে মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। একমাত্র বাংলাদেশি হিসেবে আইপিএলে সুযোগ পাওয়া মোস্তাফিজের পুরো আসর খেলা হচ্ছে না। এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। আইপিএল চলাকালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে হবে তাকে।


আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মিরপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান নাজমুল আবেদিন ফাহিম। তিনি বলেন, ‘অলরাইট মুস্তাফিজকে আমরা এনওসি দিয়েছি পুরো আইপিএলের জন্য। শুধু নিউজিল্যান্ড সিরিজে যে তিনটা ওয়ানডে ম্যাচ থাকবে সেখানে ও (মোস্তাফিজ) জাতীয় দলের পক্ষে খেলতে চলে আসবে।’


কেন মোস্তাফিজকে ওই ওয়ানডে সিরিজের সময়টুকু আইপিএলে খেলতে দেওয়া হবে না সেটাও ব্যাখ্যা করেন নাজমুল আবেদিন ফাহিম। তার কথায়, ‘এটা নিশ্চিত করাটা জরুরি যে ওখানে যেন আমরা আমাদের পূর্ণশক্তি দিয়ে খেলতে পারি। সে কারণেই এই সিদ্ধান্তটা নেওয়া।’


মোস্তাফিজকে ছাড়া কেন নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার ঝুঁকিটা নিবে না বিসিবি। সেই ব্যাখ্যাও দেন নাজমুল আবেদিন ফাহিম। তার কথায়, ‘আমাদের কোয়ালিফিকেশনের (বিশ্বকাপ নিশ্চিত করতে) জন্য আমরা বিন্দুমাত্র ছাড় দিতে রাজি না। আমরা যদি নিরাপদ জায়গায় থাকতাম সেখানে হয়তো আমরা সেটা (মোস্তাফিজকে ছাড়া খেলা) করতে পারতাম। কিন্তু আমরা সেই জায়গাটা নেই বলেই এই সিদ্ধান্তটা নেওয়া।’


তবে মোস্তাফিজের যে অনাপত্তিপত্র নিয়ে যত আলোচনা হচ্ছে, সেই অনাপত্তিপত্রের জন্যই এখনও আবেদন করেননি মোস্তাফিজুর রহমান।




সর্বশেষ খবর

আইসিসি-বিসিবির দ্বন্দ্বসহ তদন্ত প্রতিবেদনে কী কী পাওয়া গেল

টি টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল

অ্যাশেজের আগেই টেস্টকে বিদায় জানাতে পারেন স্মিথ

এআইইউবি ক্রিকেট টুর্নামেন্টে ২৯ রানের সহজ জয় এমকেসির

সালাউদ্দিনের সঙ্গে আমার কোনো ঝামেলা নেই: সুজন

শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়া কাপের রেকর্ড চ্যাম্পিয়ন ভারত

এমবাপ্পের জোড়া গোলে রিয়াল মাদ্রিদের জয়

রিয়ালের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

সর্বাধিক পঠিত

পর্তুগালের শক্তিশালী দল ঘোষণা, রোনালদোসহ রয়েছেন যারা

আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডের ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত

বাংলাদেশ-ভারতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ চায় পাকিস্তান, কোন পথে আইসিসি?

প্রধানমন্ত্রীর ভাতিজিকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট, ৮৮ লাখ টাকা জরিমানা নাসিম শাহর

নতুন তিন সিদ্ধান্তের কথা জানালেন সভাপতি তামিম

লিটনের ফিফটিতে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

৩৫ রানেই ৩ উইকেট নেই বাংলাদেশের

বড় পরিবর্তন এনে এশিয়ান গেমসের দল ঘোষণা

এআইইউবি ক্রিকেট টুর্নামেন্টে ২৯ রানের সহজ জয় এমকেসির

বাংলাদেশ ক্রিকেটের ‘নিভৃত অভিভাবক’ আসগর আর নেই