মঙ্গলবার রমজানের চাঁদ দেখবে কাতার

Post Image

পবিত্র রমজান মাস শুরুর তারিখ নির্ধারণে আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চাঁদ দেখা হবে কাতারে। দেশটির আওকাফ ও ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের অধীন চাঁদ দেখা কমিটি এ উপলক্ষে সব মুসলমানকে রমজানের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে।

কমিটির এক বিবৃতিতে জানানো হয়েছে, যারা চাঁদ দেখতে পাবেন তারা যেন সাক্ষ্য দেওয়ার জন্য দাফনা টাওয়ারে অবস্থিত মন্ত্রণালয়ের প্রধান কার্যালয়ে উপস্থিত হন। মাগরিবের নামাজের পরপরই চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

একই দিনে রমজানের চাঁদ দেখার ঘোষণা দিয়েছে সৌদি আরব-ও। দেশজুড়ে অনুমোদিত পর্যবেক্ষকদের মাধ্যমে সূর্যাস্তের পর চাঁদ দেখার চেষ্টা করা হবে।

যদি ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় চাঁদ দেখা যায়, তবে বুধবার ১৮ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হবে এবং সেদিন ভোর থেকেই মুসলমানরা রোজা রাখবেন। আর চাঁদ দেখা না গেলে শাবান মাস ৩০ দিনে পূর্ণ হয়ে বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান মাস শুরু হবে।

সর্বশেষ খবর

আজকের নামাজের সময়সূচি

জুমার দিনে মৃত্যুসহ ইসলামে ভালো মৃত্যুর ১২ আলামত

কোরবানির দিনগুলোতে হাঁস-মুরগি জবাই করা যাবে কি?

যে ২ পাপের কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে

ইসলাম কী বলে প্রাপ্তবয়স্ক হওয়ার বয়স সম্পর্কে

হজে গিয়ে প্রাণ গেল ১০ বাংলাদেশীর

নিজের দ্বিতীয় বিয়ে নিয়ে ফেসবুকে পোস্ট মাদানীর

আল্লাহ আমাকে ভেতর থেকে বদলে দিয়েছেন: সিদ্দিকুর রহমান

সর্বাধিক পঠিত