আল্লাহ আমাকে ভেতর থেকে বদলে দিয়েছেন: সিদ্দিকুর রহমান

Post Image

দীর্ঘ কারাবাসের পর যেন নতুন এক জীবন নিয়ে ফিরেছেন একসময়ের জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান।

রাজনৈতিক পট পরিবর্তনের পর ২০২৪ সালের আগস্টে একটি মামলায় জড়িয়ে পড়েন এই অভিনেতা। পরে ২০২৫ সালের ২৯ এপ্রিল গ্রেপ্তার হন তিনি। প্রায় ১০ মাস ২২ দিন কারাগারে থাকার পর চলতি বছরের ১৮ মার্চ মুক্তি পান বলে জানিয়েছেন সিদ্দিক নিজেই।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নিজের জেলজীবন এবং ভেতরের আমূল পরিবর্তনের গল্প শুনিয়েছেন এই অভিনেতা।

সাক্ষাৎকারে এই অভিনেতা বলেন, জেলে প্রচুর চিন্তা করার সময় পাওয়া যায়। আগে দ্বীনের কাজে সেভাবে লিপ্ত ছিলাম না, কিন্তু সেখানে নিয়মিত কুরআন তিলাওয়াত ও পাঁচ ওয়াক্ত নামাজ পড়া শুরু করি। আল্লাহই আমাকে ভেতর থেকে বদলে দিয়েছেন।

তিনি আরও বলেন, কারাগারের দেয়ালে লেখা ‘রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ’— এই স্লোগান তাকে গভীরভাবে নাড়া দিয়েছে। সিদ্দিক বলেন, কারা কর্তৃপক্ষ আমাকে নিরাপদে রেখেছে আর আমি নিজেই নিজের আলোর পথ খুঁজে নিয়েছি।

বন্দি থাকা অবস্থায় এই অভিনেতা তার সৃজনশীলতা থামিয়ে রাখেননি। জেলে বসেই তিনি ১৫টি নাটক ও তিনটি চলচ্চিত্রের গল্প লিখে ফেলেছেন। এমনকি নিজের জীবন ও কারাজীবনের অভিজ্ঞতা নিয়ে বইও লিখেছেন তিনি।

তবে মুক্তি পেলেও এখনো কারাজীবনের সেই 'ট্রমা' কাটিয়ে উঠতে পারেননি সিদ্দিক। তিনি আরো বলেন, শারীরিক ও মানসিকভাবে এখনো সেই নিয়মের মধ্যেই নিজেকে আবিষ্কার করেন তিনি। আপাতত পরিবারকে সময় দিচ্ছেন।

সর্বশেষ খবর

আজকের নামাজের সময়সূচি

জুমার দিনে মৃত্যুসহ ইসলামে ভালো মৃত্যুর ১২ আলামত

কোরবানির দিনগুলোতে হাঁস-মুরগি জবাই করা যাবে কি?

যে ২ পাপের কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে

ইসলাম কী বলে প্রাপ্তবয়স্ক হওয়ার বয়স সম্পর্কে

হজে গিয়ে প্রাণ গেল ১০ বাংলাদেশীর

নিজের দ্বিতীয় বিয়ে নিয়ে ফেসবুকে পোস্ট মাদানীর

আল্লাহ আমাকে ভেতর থেকে বদলে দিয়েছেন: সিদ্দিকুর রহমান

সর্বাধিক পঠিত