নিজের দ্বিতীয় বিয়ে নিয়ে ফেসবুকে পোস্ট মাদানীর

Post Image

নিজের দ্বিতীয় বিয়ে নিয়ে সম্প্রতি ফেসবুকে পোস্ট দিয়েছেন  বিশিষ্ট ইসলামি বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী। আজ বুধবার সকালে এই তথ্য নিশ্চিত করেন তিনি।

পোস্টে উল্লেখ করেন, আল্লাহর ভয় এবং গোনাহ থেকে নিজেকে দূরে রাখতেই তিনি জীবনের এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। তিনি লেখেন, “এই সমাজে অনেকে বিবাহিত হয়েও গোপনে হারামে জড়িয়ে পড়েন। আমি সেই পথে পা বাড়াতে চাইনি। আমি চেয়েছি আল্লাহর বিধানের মধ্যে থেকে হালালকে আঁকড়ে ধরতে।”

দ্বিতীয় বিয়ের সিদ্ধান্তে প্রথম স্ত্রীর মানসিক কষ্টের কথা উল্লেখ করে মাদানী লেখেন, “আমার এই সিদ্ধান্তে প্রথম আহলিয়ার (স্ত্রী) কষ্ট হচ্ছে, এটা ভেবে আমার বুক ভেঙে যায়। আমি দীর্ঘ সময় ধরে তাঁকে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি এবং আল্লাহর কাছে দোয়া করেছি যেন তাঁর মন নরম হয়।” 

আল্লাহ যেন আমাকে ইনসাফ করার তাওফিক দেন, যাতে আমি কারও হক নষ্ট না করি এটাও পোস্টে তিনি লেখেন।

পোস্টের শেষ অংশে তিনি তার দুই পরিবারের জন্য দোয়া চেয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, আল্লাহ যেন তার দুই পরিবারকে ধৈর্য ধারণ করার শক্তি দেন এবং বিষয়টি সহজভাবে মেনে নেওয়ার তাওফিক দান করেন।

সর্বশেষ খবর

জুমার দিনে যে আমল করতে হয়

ফরজ গোসল না করে রান্নাবান্না ও গৃহস্থালির কাজ করা কি জায়েজ

আলিয়া ও কওমি আমার দুই চোখের মতো প্রিয়, বলেছিলেন আল্লামা সাঈদী

বিয়ে গোপনে নয়, প্রকাশ্যে

রাতে ঘুমাতে গেলেই নাক বন্ধ, এটা কি রোগের ইঙ্গিত?

হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই

যে দোয়া পাঠে রহমতের দরজা খুলে দেওয়া হয়

জুমার দিনের বিশেষ ১১ আমল