নির্বাচনের আগে মানবাধিকার নিশ্চিতে প্রধান উপদেষ্টাকে অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি

Post Image

বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগে মানবাধিকার ও আইনের শাসন নিশ্চিত করার আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের আস্থা ফেরানোর তাগিদ দিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে খোলা চিঠি দিয়েছেন সংস্থাটির মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড।


বুধবার (২৯ জানুয়ারি) আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ওয়েবসাইটে খোলাচিঠিটি প্রকাশ করা হয়।


আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে পাঠানো এই চিঠিতে সাংবাদিকদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের অপব্যবহার, মতপ্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশের অধিকার সুরক্ষিত না থাকার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। একইসঙ্গে নাগরিকের জীবন ও ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।


চিঠিতে বলা হয়, আন্তর্জাতিক আইনের অধীনে মানবাধিকার পুনরুদ্ধারের যে দায়িত্ব অন্তর্বর্তী সরকার পেয়েছে, আগামী কয়েক সপ্তাহ হবে তা পালনের গুরুত্বপূর্ণ পরীক্ষা। নির্বাচনকালেও নাগরিকদের নির্বিঘ্নে মত প্রকাশ ও অংশগ্রহণ নিশ্চিত করতে কার্যকর আইন ও নীতি প্রয়োগের তাগিদ দেওয়া হয়।


বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণে নাগরিকেরা যাতে পুরোপুরি এবং নির্ভয়ে অংশগ্রহণ করতে পারেন, সেটি নিশ্চিত করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সরকারকে প্রকৃত নেতৃত্বের পরিচয় দিতে হবে। 


অ্যামনেস্টির অভিযোগ, ২০২৪ সালে দায়িত্ব গ্রহণের পর থেকে অন্তর্বর্তী কর্তৃপক্ষ সাংবাদিক ও সমালোচকদের দমনে কঠোর সন্ত্রাসবিরোধী আইনের (এটিএ) অপব্যবহার করেছে। উদাহরণ হিসেবে সাংবাদিক মঞ্জুরুল আলমের পান্নার কথা উল্লেখ করা হয়েছে। ২০২৫ সালের আগস্টে ‘অন্তর্বর্তী সরকারকে উৎখাতের চেষ্টার’ অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল। এছাড়া ডিসেম্বরে সাংবাদিক আনিস আলমগীরকে আওয়ামী লীগের পক্ষে প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে আটক করা হয়। 


সংস্থাটির মতে, এই দুই সাংবাদিকের এমন স্বেচ্ছাচারী গ্রেপ্তার তাদের মতপ্রকাশ ও সংগঠন করার অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।


চিঠিতে আরও বলা হয়, গত ১৮ ডিসেম্বর,  শরিফ ওসমান বিন হাদি নিহতের পর সহিংসতা প্রতিরোধে প্রশাসনের অপর্যাপ্ত ভূমিকার বিষয়টিও উদ্বেগজনক। বিশেষকরে, ওই রাতে, প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছিল এবং নিউ এজ সম্পাদক নূরুল কবীরকে হেনস্তা করা হয়।


এছাড়াও একই দিন ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে দীপু চন্দ্র দাস নামের এক হিন্দু ব্যক্তিকে গণপিটুনিতে হত্যা করা হয় বলে চিঠিতে উল্লেখ করা হয়। 


এদিকে, নির্বাচনের আগে মানবাধিকার সুরক্ষায় করণীয় তুলে ধরে একটি মানবাধিকার সনদ প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। যেখানে বলা হয়েছে—নির্বাচন সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য করতে মানবাধিকার নিশ্চিত করা এখন সময়ের দাবি।



সর্বশেষ খবর

দাম্পত্য জীবনে সুখের মূলমন্ত্র জানালেন শায়খ আহমাদুল্লাহ

জুমার দিনের যত ফজিলত ও আমল, যে কাজগুলোতে মিলতে পারে গুনাহ মাফের সুসংবাদ

কওমি ঘরানার ৭ দলের নতুন প্ল্যাটফর্ম ‘সমমনা ইসলামী দল’

নামের আগে ‘শায়খ’ কেন, জানালেন আহমাদুল্লাহ

ফেনীতে জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ৩২ কিশোর

কেন রাসুলুল্লাহ (সা.) বিশ্বমানবতার মুক্তির দিশারি ও রহমতের নবী?

বিদেশ যাওয়ার জন্য ‘চুক্তিতে বিয়ে’, ইসলামে কি জায়েজ?

জুমার দিনে যে আমল করতে হয়

সর্বাধিক পঠিত

কওমি ঘরানার ৭ দলের নতুন প্ল্যাটফর্ম ‘সমমনা ইসলামী দল’

নামের আগে ‘শায়খ’ কেন, জানালেন আহমাদুল্লাহ

ফেনীতে জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ৩২ কিশোর

জুমার দিনের যত ফজিলত ও আমল, যে কাজগুলোতে মিলতে পারে গুনাহ মাফের সুসংবাদ

দাম্পত্য জীবনে সুখের মূলমন্ত্র জানালেন শায়খ আহমাদুল্লাহ

সীরাত পাঠ প্রতিযোগিতা ২০২৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মিজানুর রহমান আজহারীর মাহফিল স্থগিত

আল্লাই একমাত্র স্রষ্টা, তাঁর কোনো শরীক নেই

কুরআনে ভূমিকম্প নিয়ে সূরাই আছে একটি, সেখানে যে ভবিষ্যদ্বাণী রয়েছে

নববর্ষে সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যয় গ্রহণ করুন