নির্বাচন-পরবর্তী সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি জুলাই ঐক্যের

Post Image

চব্বিশের গণঅভ্যুত্থানে দুই হাজার ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত গণআকাঙ্ক্ষাকে উপেক্ষা করে ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কিন্তু নির্বাচন-পরবর্তী বাস্তবতা জাতিকে গভীর উদ্বেগে ফেলেছে। ক্ষমতার লোভে উন্মত্ত গোষ্ঠীগুলো দেশজুড়ে সহিংসতা, হামলা ও সন্ত্রাসের পথ বেছে নিয়েছে— যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

নির্বাচনের পরদিনই দুজন নিহত হওয়ার ঘটনা প্রমাণ করে যে দেশে পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে। ফলাফল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত অন্তত অর্ধশতাধিক হামলার ঘটনা ঘটেছে, যেখানে জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে কাজ করা নেতাকর্মীরা টার্গেটে পরিণত হয়েছেন। এটি বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং সুসংগঠিত রাজনৈতিক সন্ত্রাস।

চব্বিশের গণঅভ্যুত্থানের চেতনায় গড়ে ওঠা মোর্চা ‘জুলাই ঐক্য’ স্পষ্ট ভাষায় বলতে চায়— জুলাইয়ের অংশীজনদের ভেতরের সংঘাত জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। এই অভ্যন্তরীণ বিভাজনের সুযোগ নিয়ে দেশবিরোধী শক্তি এবং ভারতপন্থী অপশক্তি আবারও বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে।

নতুন সরকার শপথ নেওয়ার আগেই যে রক্তপাত ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে, তার সম্পূর্ণ দায়ভার অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে বহন করতে হবে। প্রশাসন মাঠে থাকা সত্ত্বেও কার্যকর পদক্ষেপ না নেওয়া প্রমাণ করে— হয় তারা ব্যর্থ, নয়তো তারা নীরব মদদদাতা। জনগণ এর জবাব চাইবে।

উল্লেখ্য, চব্বিশের ৪ আগস্ট মহিপালে সশস্ত্র সন্ত্রাসীদের প্রতিরোধ করে আলোচিত হওয়া এক জুলাই যোদ্ধাকে বিএনপি কর্মীদের হাতে মারধরের শিকার হতে হয়েছে— যা প্রমাণ করে ক্ষমতার লড়াই কাদের হাতে কতটা নিচে নেমেছে।

জুলাই ঐক্যের স্পষ্ট ঘোষণা— অবিলম্বে প্রতিটি হামলার নিরপেক্ষ ও প্রকাশ্য তদন্ত নিশ্চিত করতে হবে। জড়িতদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে আইনের আওতায় আনতে হবে। প্রশাসনের নিষ্ক্রিয়তা বন্ধ করে কঠোর আইনশৃঙ্খলা ব্যবস্থা গ্রহণ করতে হবে। রাজনৈতিক দলগুলোকে উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধ করতে হবে, নতুবা জনগণ রাজপথে নামতে বাধ্য হবে।

রক্তের বিনিময়ে অর্জিত জাতীয় ঐক্য ক্ষমতার নোংরা খেলায় বিসর্জন দেওয়া হবে না। সহিংসতা অব্যাহত থাকলে তার দায়ভার সম্পূর্ণভাবে দায়ীদের ওপর বর্তাবে। গণতন্ত্রকে আবারও স্বৈরাচারের কবলে ঠেলে দেওয়ার যে কোনো অপচেষ্টা প্রতিহত করা হবে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ ছাত্রশক্তির

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

শেরপুর-১ আসনে ভোট ‘ইঞ্জিনিয়ারিং’ অভিযোগ

নিজেদের ইতিহাসের সর্বোচ্চ আসনে পেয়েছে জামায়াত

নির্বাচন-পরবর্তী সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি জুলাই ঐক্যের

কোনো ধরনের সহিংসতা কাম্য নয় : শামা ওবায়েদ

বিভিন্ন স্থানে সহিংসতার নিন্দা ও প্রতিবাদ জামায়াত আমিরের

বিকেলে সংবাদ সম্মেলনে ডেকেছে তারেক রহমান

সর্বাধিক পঠিত

আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জু

যুবদল নেতা কিবরিয়া হত্যায় বড় অংকের অর্থ লেনদেন হয়েছে: র‌্যাব

জরুরি সংবাদ সম্মেলন ডাকল জামায়াত

জামায়াত ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি কে হবেন, জানালেন শফিকুর রহমান

ঐক্যের বৃহত্তর স্বার্থে আমি নির্বাচনে অংশগ্রহণ করব না: রাশেদ প্রধান

কাউন্সিলর নির্বাচন নিয়ে দ্বন্দ্বে স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যা!

ছাত্র উপদেষ্টারা চান বিএনপির সঙ্গে যেতে, দোটানায় এনসিপি

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন তারেক রহমান

‘উপদেষ্টার ভাই নাহিদ ইসলামকে ধমকাইয়া আমাকে বহিষ্কার করাইছে’

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা