‘বিএনপির কেউ হলে কথা বলা যায়, রাশেদের কথার কাউন্টার দেওয়ার ইচ্ছা-সুযোগ-সময় জামায়াতের নেই’

Post Image


কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজাকে ঘিরে নারীসংক্রান্ত অভিযোগ, অডিও-ভিডিও এবং দলীয় অবস্থান নিয়ে গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খাঁনের ধারাবাহিক পাঁচটি স্ট্যাটাসের পর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন আমির হামজার ব্যক্তিগত সচিব (পিএস) মোমিন বিশ্বাস। রাশেদ খাঁনের অভিযোগগুলোকে ভিত্তিহীন দাবি করে তিনি বলেছেন, আমির হামজার পেছনে অযথাই লাগা হয়েছে। একই সঙ্গে রাশেদ খাঁনের বক্তব্যের জবাব দেওয়ার কোনো ইচ্ছা, সুযোগ কিংবা সময় জামায়াতের নেই বলেও মন্তব্য করেছেন তিনি।

রবিবার (৮ নভেম্বর)  রাশেদ খাঁনের স্ট্যাটাসের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে এসব কথা বলেন মোমিন বিশ্বাস।

আমির হামজাকে ঘিরে অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘ঘটনা কিছুই না। এটা জাস্ট ব্লেম দেওয়া ছাড়া আর কিছু নয়। আমির হামজার পেছনে অযথাই লাগানো হয়েছে।’

আমির হামজার ফোন বন্ধ থাকার বিষয়ে তিনি বলেন, ‘এমপি সাহেবের ফোন বন্ধ। কেন্দ্র থেকে তাকে কথাবার্তা বলতে নিষেধ করা হয়েছে।’

অভিযোগের বিষয়ে আমির হামজার কোনো ব্যাখ্যা আছে কি না, জানতে চাইলে মোমিন বিশ্বাস বলেন, ‘এরকম কোনো কিছু নেই। এখন ওই কুকুর ঘেউ ঘেউ করবেই। আমরা ওই কুকুরের ঘেউ ঘেউ শুনে যদি আবার লাঠি হাতে নিই, তাহলে পরিবেশ নষ্ট হবে।’

রাশেদ খাঁনের বক্তব্যের বিষয়ে জামায়াতের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘না, এটা রাশেদ খানের কোনো বিষয় নয়। বিএনপির কোনো নেতৃত্বস্থানীয় ব্যক্তি কথা বললে সেটা নিয়ে কথা বলা যায়। রাশেদ খাঁনের কথার কাউন্টার দিতে গেলে জামায়াত চলবে নাকি? যার হাত-পা মাথা নেই, যার কোনো অস্তিত্ব নেই, যে সকালে একটা দল করে, বিকেলে একটা দল করে—তার কথার প্রতিবাদ বা কাউন্টার দেওয়ার কোনো ইচ্ছা, সুযোগ কিংবা সময় জামায়াতের নেই।’

এর আগে, আমির হামজাকে নিয়ে বৃহস্পতিবার রাত থেকে রবিবার পর্যন্ত ধারাবাহিক পাঁচটি স্ট্যাটাস দেন রাশেদ খাঁন। এসব স্ট্যাটাসে তিনি আমির হামজার বিরুদ্ধে নারীসংক্রান্ত অভিযোগ তুলে ধরার পাশাপাশি অডিও-ভিডিওর সত্যতা যাচাই, জামায়াতের শীর্ষ নেতৃত্বের ভূমিকা এবং দলটির সাংগঠনিক অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন।

বৃহস্পতিবার রাতে দেওয়া প্রথম স্ট্যাটাসে আমির হামজার একটি অডিও শেয়ার করেন রাশেদ খাঁন। ক্যাপশনে লেখেন, ‘জামায়াত এমপি আমির হামজার নিজের মুখেই অপরাধের স্বীকারোক্তি!’

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

বক্তব্যের সুযোগ না পেয়ে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের অনুষ্ঠান বর্জন

সিলিন্ডার গ্যাস ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ

‘বিএনপির কেউ হলে কথা বলা যায়, রাশেদের কথার কাউন্টার দেওয়ার ইচ্ছা-সুযোগ-সময় জামায়াতের নেই’

দায়িত্বে অবহেলার অভিযোগে জাবি ছাত্রদলের ১১ নেতাকে শোকজ

‘কিছু আলেম নর্তকীদের মতো, এদের কাজ সরকারের মন জয় করা’

মুফতি আমির হামজার পাশে দাঁড়ালেন বক্তা তাশরীফ

জিয়াউর রহমানের কথা বলার স্টাইল ও আবেগ তারেক রহমানের বক্তব্যে ফুটে উঠেছে

গাজী নজরুল ও আমির হামজারা জামায়াতে অভিশাপরূপে নাযিল হয়েছে: রাশেদ খাঁন

সর্বাধিক পঠিত

মুচলেকা দিয়ে ছাড়া পেলেন ছাত্রীদের গোপনে ছবি তোলা যুবদল নেতা

‘‌এনসিপি ও জামায়াত-শিবিরের কর্মীরা কেন্দ্রে অনুপ্রবেশের চেষ্টা করছে’

সরকারের কাঁধে হাসিনা ও আওয়ামী লীগের ভূত সওয়ার হয়েছে

মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্টে যে মন্তব্য করলেন সারজিস

দীর্ঘ ২৬ বছর পর খাগড়াছড়ি জামায়াতের নতুন আমির মিনহাজুর রহমান

হাসিনা বুঝে গেছে, বাংলাদেশের রাজনীতির ট্রেন আ’লীগকে বাদ দিয়ে আসলেই ছেড়ে গেছে

ভিসিকে মব করে পদত্যাগ করানোর ঘটনায় গ্রেপ্তার বিএনপি নেতা

গ্রামে গ্রামে গিয়ে মা-বোনদের বিভ্রান্ত করছে একটি দল

আগামীকাল কক্সবাজার সফরে যাচ্ছেন:প্রধানমন্ত্রী

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইন্টারন্যাশনাল আইডিয়া প্রতিনিধিদলের সাক্ষাৎ