সিলিন্ডার গ্যাস ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ

Post Image

সিলিন্ডার গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামায়াতে ইসলামী। রোববার (৮ নভেম্বর) বেলা তিনটায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে হাতে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের অনেক নারী কর্মীও অংশ নেন।

মিছিলপূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে মহানগর দক্ষিণ জামায়াতের আমির ও সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করার নামে বর্তমান সরকার বারবার জ্বালানি তেল ও এলপিজির দাম বাড়িয়েছে। এর অংশ হিসেবে সম্প্রতি ঠুনকো অজুহাতে এলপিজির দাম বাড়িয়ে ২০৬০ টাকা করা হয়েছে। অথচ সেই সিলিন্ডার বাজারে তিন হাজার টাকার কমে পাওয়া যাচ্ছে না।

তিনি বলেন, সরকার একদিকে বিভিন্ন পণ্যের দাম বাড়াচ্ছে, অন্যদিকে সিন্ডিকেটের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লোপাট করে জনগণের পকেট কাটছে। দুর্নীতিবাজ ব্যবসায়ীরা সরকারের সঙ্গে যোগসাজস করে সাধারণ মানুষকে চড়া দামে পণ্য কিনতে বাধ্য করছে।

গ্যাস সিলিন্ডারের পাশাপাশি কৃত্রিম সংকট সৃষ্টি করে কৃষকদের বেশি দামে সার কিনতে বাধ্য করা হচ্ছে উল্লেখ করে জামায়াতের এই নেতা বলেন, ১৫০ টাকার সার দুই হাজার টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। সার ডিলার নিয়োগেও দলীয়করণ করা হয়েছে। অবিলম্বে এসব সিন্ডিকেট ভেঙে চুরমার করার দাবি জানিয়ে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন, অন্যথায় সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।

নূরুল ইসলাম বুলবুল আরও বলেন, দেশের বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে কার্যকর কোনো সরকার নেই। পোশাকশিল্প কারখানায় অস্থিরতা চলছে এবং ফ্যাসিবাদীরা এতে উসকানি দিচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থাও অত্যন্ত নাজুক। এসব সংকট থেকে উত্তরণে গণভোটের রায় বাস্তবায়ন এবং দ্রুত সংবিধান সংস্কারের দাবি জানান তিনি। তা না হলে জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তিনি।

মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন, সেক্রেটারি ও সংসদ সদস্য ডা. শফিকুল ইসলাম মাসুদ, সহকারী সেক্রেটারি ও ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কামাল হোসেন, শেরপুরের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম, ডাকসুর ভিপি সাদিক কায়েম এবং ঢাকা-৪ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

বক্তব্যের সুযোগ না পেয়ে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের অনুষ্ঠান বর্জন

সিলিন্ডার গ্যাস ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ

‘বিএনপির কেউ হলে কথা বলা যায়, রাশেদের কথার কাউন্টার দেওয়ার ইচ্ছা-সুযোগ-সময় জামায়াতের নেই’

দায়িত্বে অবহেলার অভিযোগে জাবি ছাত্রদলের ১১ নেতাকে শোকজ

‘কিছু আলেম নর্তকীদের মতো, এদের কাজ সরকারের মন জয় করা’

মুফতি আমির হামজার পাশে দাঁড়ালেন বক্তা তাশরীফ

জিয়াউর রহমানের কথা বলার স্টাইল ও আবেগ তারেক রহমানের বক্তব্যে ফুটে উঠেছে

গাজী নজরুল ও আমির হামজারা জামায়াতে অভিশাপরূপে নাযিল হয়েছে: রাশেদ খাঁন

সর্বাধিক পঠিত

মুচলেকা দিয়ে ছাড়া পেলেন ছাত্রীদের গোপনে ছবি তোলা যুবদল নেতা

‘‌এনসিপি ও জামায়াত-শিবিরের কর্মীরা কেন্দ্রে অনুপ্রবেশের চেষ্টা করছে’

সরকারের কাঁধে হাসিনা ও আওয়ামী লীগের ভূত সওয়ার হয়েছে

মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্টে যে মন্তব্য করলেন সারজিস

দীর্ঘ ২৬ বছর পর খাগড়াছড়ি জামায়াতের নতুন আমির মিনহাজুর রহমান

হাসিনা বুঝে গেছে, বাংলাদেশের রাজনীতির ট্রেন আ’লীগকে বাদ দিয়ে আসলেই ছেড়ে গেছে

ভিসিকে মব করে পদত্যাগ করানোর ঘটনায় গ্রেপ্তার বিএনপি নেতা

গ্রামে গ্রামে গিয়ে মা-বোনদের বিভ্রান্ত করছে একটি দল

আগামীকাল কক্সবাজার সফরে যাচ্ছেন:প্রধানমন্ত্রী

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইন্টারন্যাশনাল আইডিয়া প্রতিনিধিদলের সাক্ষাৎ