গোপনে নারীদের আপত্তিকর ভিডিও ধারণ, স্বেচ্ছাসেবক দল নেতাকে গণপিটুনি

Post Image

বরিশালের উজিরপুরে বাসাবাড়িতে নারীদের অজান্তে গোপনে আপত্তিকর ভিডিও ধারণ এবং সেসব ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগে বায়েজিদ হোসেন মিঠু নামে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে আটক করে গণপিটুনি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। আটকের পর তার ব্যবহৃত মুঠোফোনে পাঁচটি আপত্তিকর ভিডিও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। 

শনিবার (৭ নভেম্বর) দিবাগত গভীর রাতে উজিরপুর পৌরসভার উপজেলা পরিষদ এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মিঠু উজিরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।

 স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মিঠু দীর্ঘদিন ধরে রাতের অন্ধকারে বিভিন্ন বাসাবাড়ির জানালা ও বাথরুমের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে নারীদের অজান্তে ভিডিও ধারণ করতেন। পরে এসব গোপন ভিডিও ব্যবহার করে সংশ্লিষ্ট নারীদের ব্ল্যাকমেইল এবং অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে উপজেলা পরিষদ এলাকার একটি বাসার বাথরুমের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে গোপনে ভিডিও ধারণের সময় তাকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। এ সময় তার ব্যবহৃত মুঠোফোন পরীক্ষা করে একাধিক নারীর আপত্তিকর ভিডিও দেখতে পান বলে দাবি করেন তারা। এতে ক্ষুব্ধ হয়ে বিক্ষুব্ধ বাসিন্দারা তাকে মারধর করেন।

খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মিঠুকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানায়, আটকের পর মিঠুর ব্যবহৃত মুঠোফোন তল্লাশি করে পাঁচটি আপত্তিকর ভিডিও পাওয়া গেছে। উদ্ধার করা ভিডিওগুলোর বিষয়বস্তু এবং এ ঘটনায় তার পূর্ণ সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, ‘ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা ও অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’


এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

ওসমান হাদিকে স্মরণ করে ইনকিলাব মঞ্চের জাবেরের কান্না

চাঁদা না পেয়ে ঠিকাদারের মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা

কক্সবাজারে বিএনপি নেতাকে কু/পিয়ে জখম, আটক ৬

গোপনে নারীদের আপত্তিকর ভিডিও ধারণ, স্বেচ্ছাসেবক দল নেতাকে গণপিটুনি

মামুনুল হককে ইঙ্গিত করে বাবুনগরীর মন্তব্য, ক্ষুব্ধ কওমি আলেমরা

বক্তব্যের সুযোগ না পেয়ে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের অনুষ্ঠান বর্জন

সিলিন্ডার গ্যাস ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ

‘বিএনপির কেউ হলে কথা বলা যায়, রাশেদের কথার কাউন্টার দেওয়ার ইচ্ছা-সুযোগ-সময় জামায়াতের নেই’

সর্বাধিক পঠিত

মুচলেকা দিয়ে ছাড়া পেলেন ছাত্রীদের গোপনে ছবি তোলা যুবদল নেতা

সরকারের কাঁধে হাসিনা ও আওয়ামী লীগের ভূত সওয়ার হয়েছে

‘‌এনসিপি ও জামায়াত-শিবিরের কর্মীরা কেন্দ্রে অনুপ্রবেশের চেষ্টা করছে’

হাসিনা বুঝে গেছে, বাংলাদেশের রাজনীতির ট্রেন আ’লীগকে বাদ দিয়ে আসলেই ছেড়ে গেছে

গ্রামে গ্রামে গিয়ে মা-বোনদের বিভ্রান্ত করছে একটি দল

ভিসিকে মব করে পদত্যাগ করানোর ঘটনায় গ্রেপ্তার বিএনপি নেতা

আগামীকাল কক্সবাজার সফরে যাচ্ছেন:প্রধানমন্ত্রী

নির্বাচন-পরবর্তী সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি জুলাই ঐক্যের

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইন্টারন্যাশনাল আইডিয়া প্রতিনিধিদলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর নির্দেশেই মসজিদে হামলা হয়েছে : এমপি মোমেন