কুষ্টিয়ার ৪ আসনের তিনটিতে এগিয়ে জামায়াত

Post Image


কুষ্টিয়ার চার আসনের মধ্যে প্রাপ্ত বেসরকারি ফলাফলে তিনটিতে জামায়াতে ইসলামী ও একটি আসনে ধানের শীষের প্রার্থী এগিয়ে রয়েছেন।


এর মধ্যে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে ১৩৫ কেন্দ্রের মধ্যে ৯১ কেন্দ্রের ফলাফলে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা ১ লাখ ২২ হাজার ৬০৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. বেলাল উদ্দিন ৬১ হাজার ২৮৮ ভোট পেয়েছেন।


কুষ্টিয়া-২ (মিরপুর ভেড়ামারা) আসনে ১৭০ কেন্দ্রের মধ্যে ৭৬টি কেন্দ্রের বেসরকারি ফলাফল অনুযায়ী জামায়াতে ইসলামীর মো. আব্দুল গফুর ৮৬ হাজার ৬০৭ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী পেয়েছেন ৬৩ হাজার ৩৪৫ ভোট।


কুষ্টিয়া-৩ (সদর) আসনে বেসরকারি ফলাফল অনুযায়ী আলোচিত প্রার্থী জামায়াতে ইসলামীর মুফতি আমির হামজা এগিয়ে রয়েছেন। এ আসনে ১৪২টি কেন্দ্রের মধ্যে ৬১ কেন্দ্রের বেসরকারি ফলাফলে আমির হামজা ৭৯ হাজার ৪৪০ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রকৌশলী মো. জাকির হোসেন সরকার ৫৩ হাজার ৮৭১ ভোট পেয়েছেন।


কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে ১৫২ কেন্দ্রের মধ্যে ৩১টি কেন্দ্রের বেসরকারি ফলাফল অনুযায়ী জামায়াতে ইসলামীর মো. আফজাল হোসেন ৩১ হাজার ৫৯২ ভোট পেয়ে এগিয়ে আছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সৈয়দ মেহেদী আহমেদ রুমি পেয়েছেন ২৫ হাজার ১৩২ ভোট।


এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

শাহবাগে ছাত্রদলের বিক্ষোভ

ক্ষমতা পেয়ে দুনিয়ার কোনো লোভে দৃষ্টি দেওয়া যাবে না

‘নির্বাচনে আমাকে পরাজিত করতে শত কোটি টাকা খরচ করেছে’

প্রধানমন্ত্রীর মুখ দিয়ে ভুল-ভাল কথা বের হতে থাকলে বাংলাদেশ লজ্জিত হবে

লাকসামে নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ কর্মী আটক

কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

ভারতীয় হাইকমিশনারের বক্তব্য নিয়ে যা বললেন জামায়াত আমীর

ঐতিহাসিক লালদীঘির ময়দানে বিকেলে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য

সর্বাধিক পঠিত

ভাষানটেকে বিএনপির নির্বাচনী জনসভায় তারেক রহমান

এ দেশে সৎ-যোগ্য মানুষের মূল্য নেই: আমির হামজা

মার্কা যা-ই হোক, নির্বাচন করব সরাইল-আশুগঞ্জ থেকেই: রুমিন ফারহানা

কুষ্টিয়ার ৪ আসনের তিনটিতে এগিয়ে জামায়াত

জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা হবে: সাদিক কায়েম

হাদির ওপর হামলা: তিনজনকে ধরিয়ে দেওয়ার আহ্বান জুমার

নির্বাচনী প্রচারণা নিয়ে নাহিদ ইসলামের আবেগঘন পোস্ট

বাবার অসমাপ্ত কাজ পূর্ণ করব: মাসুদ সাঈদীর

বুধবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে ইসলামী আন্দোলন

ঠাকুরগাঁওয়ে ত্যাগী নেতার ক্ষোভ—দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে অবসর ঘোষণা তুষারের।