ভাষানটেকে বিএনপির নির্বাচনী জনসভায় তারেক রহমান

Post Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজধানীর ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনী জনসভা শুরু হয়েছে। আজ শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল ৫টা ৪৫ মিনিটে ভাষানটেকের বিআরবি মাঠে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ জনসভা শুরু হয়।


সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে মঞ্চে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান।


তারেক রহমান সভামঞ্চে আসার পর দলের নেতা-কর্মীরা ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম’, ‘ভোট দিব কিসে, ধানের শীষে’, ‘লাগারে লাগা, ধান লাগা’সহ নানা স্লোগান দিতে থাকেন।


রাতে এ মঞ্চ থেকেই দেশবাসীর উদ্দেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী তারেক রহমান।


ভাষানটেক থানা বিএনপি আয়োজিত নির্বাচনী এ জনসভায় সভাপতিত্ব করছেন থানা বিএনপির আহ্বায়ক কামাল মাহমুদ।


এদিকে এ জনসভাকে কেন্দ্র করে আজ দুপুর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতা-কর্মীরা স্লোগান দিতে দিতে জনসভাস্থলে জমায়েত হতে থাকেন। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে রাজধানীর ভাষানটেকের বিআরবি মাঠ ইতিমধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। গতকাল সাত জেলায় সমাবেশ শেষে আজ ভোরে রাজধানীতে ফিরেছেন তারেক রহমান।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

ক্ষমতা পেয়ে দুনিয়ার কোনো লোভে দৃষ্টি দেওয়া যাবে না

‘নির্বাচনে আমাকে পরাজিত করতে শত কোটি টাকা খরচ করেছে’

প্রধানমন্ত্রীর মুখ দিয়ে ভুল-ভাল কথা বের হতে থাকলে বাংলাদেশ লজ্জিত হবে

লাকসামে নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ কর্মী আটক

কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

ভারতীয় হাইকমিশনারের বক্তব্য নিয়ে যা বললেন জামায়াত আমীর

ঐতিহাসিক লালদীঘির ময়দানে বিকেলে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য

কিভাবে তুলে নেওয়া হয় জানালেন শিবির নেতা জিসান

সর্বাধিক পঠিত

চাঁদাবাজ, ঋণখেলাপিদের ঘুম হারাম করে দেব: হাসনাত আব্দুল্লাহ

গণঅধিকার পরিষদের সভাপতি নুরকে শোকজ

ঢাকা দক্ষিণ জামায়াতের ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

শেষ সময় পর্যন্ত ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা করবে জামায়াত

‘নির্বাচনের ফলাফল ১২ ঘণ্টার মধ্যে না হলে বুঝবো অসৎ উদ্দেশ্য আছে’

বিএনপির গুলশান কার্যালয়ের বাড়ির মালিক তাহের এখন মন্ত্রী

জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা হবে: সাদিক কায়েম

এ দেশে সৎ-যোগ্য মানুষের মূল্য নেই: আমির হামজা

ভাষানটেকে বিএনপির নির্বাচনী জনসভায় তারেক রহমান

হাদির ওপর হামলা: তিনজনকে ধরিয়ে দেওয়ার আহ্বান জুমার