ফজলুর রহমান বিষ খাবেন এটা প্রমাণে দাঁড়িপাল্লায় ভোট দিন: শিবির সভাপতি

Post Image


ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেন, কিশোরগঞ্জে দাঁড়িপাল্লা বিজয়ী হলে বিএনপির প্রার্থী ফজলুর রহমান নাকি বিষ খাবেন। তবে কতটুকু বিষ খাবেন এটা প্রমাণ করার জন্য এবার দাঁড়িপাল্লা ভোট দেওয়া দরকার।


রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জের ইটনা মিনি স্টেডিয়ামে জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন


নূরুল ইসলাম বলেন, সে (ফজলুর রহমান) যে রাজনৈতিকভাবে একটা দেউলিয়া ব্যক্তি, এটা জাতি জানতে আর বাকি নাই। ইসলামের বিপক্ষে তার (ফজলুর রহমানের) স্পষ্ট অবস্থান। মাদরাসার হুজুরদের সে দেখতে পারে না। মাদরাসার হুজুরদের দেখলে তার গাত্রদাহ শুরু হয়।


তার নাস্তিক বয়ানের কারণে পুরো বাংলাদেশের তাওহীদি জনতা জেগে উঠেছে। সে যে বেইমানি কথা বলছে এটা বুঝতে হলে দেখবেন কখনো ছাত্রলীগ, কখনো জাতীয় পার্টি, কখনো স্বতন্ত্র ও কখনো বিএনপি এর নিজস্ব কোনো জায়গাও নাই আর কোনো আদর্শও নাই। আদর্শহীন লাঞ্ছিত একটা ব্যক্তি।


এ নির্বাচনি জনসভা কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মো. রোকন রেজা শেখ, ডাকসুর ভিপি সাদিক কায়েম, জেলা জামায়াতে ইসলামীর সেক্রোটারি মাওলানা নাজমুল ইসলাম, রাজনৈতিক সেক্রেটারি অধ্যাপক মো. আজিজুল হক কাজলসহ স্থানীয় ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে ফেনী জেলা ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ

জুলাই সনদ বাস্তবায়ন আদেশ না মানায় অনৈক্য বাড়ছে: শিশির মনির

ভারত থেকে পাইপলাইনে আজ আসছে ৫ হাজার টন ডিজেল

‘গণভোটে হ্যাঁ দেয়ার আহ্বান জানিয়ে রায় বাস্তবায়নে সরকারের গড়িমসি’

নারী নির্যাতন বন্ধে বিচার ব্যবস্থাকে ঢেলে সাজানোর দাবি জামায়াতের মহিলা বিভাগের

জামালপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

বিএনপিকে ধন্যবাদ জানিয়েছে নাসীরুদ্দীন পাটওয়ারী

‘ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়ে জুলাই ইতিহাস ভুলে গেছে’

সর্বাধিক পঠিত

এনসিপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী

জামায়াত ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি কে হবেন, জানালেন শফিকুর রহমান

ঐক্যের বৃহত্তর স্বার্থে আমি নির্বাচনে অংশগ্রহণ করব না: রাশেদ প্রধান

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা

এনসিপি পরনির্ভরশীল রাজনীতি করে না: সারজিস

ফজলুর রহমান বিষ খাবেন এটা প্রমাণে দাঁড়িপাল্লায় ভোট দিন: শিবির সভাপতি

এক্সে জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ তদন্তে ডিবি

‘ব্যাংক লুটের টাকায় ককটেল কিনছে আ.লীগ’

‘নতুন নেতৃত্ব, নতুন বাংলাদেশ’ স্লোগানে নিজেদের প্রস্তুত করতে হবে’

আ.লীগের ভাইয়েরা ভালো আছেন, চুপচাপ থাকলে আরো ভালো থাকবেন