এনসিপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী

Post Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের ঠিক চার দিন আগে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সদর) আসনের নির্বাচনি লড়াই থেকে সরে দাঁড়ালেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী খন্দকার আনোয়ার হোসেন।

তিনি জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আব্দুল্লাহ আল আমিনকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। শনিবার রাত ১১টায় ফতুল্লার ভুঁইগর এ টু জেড স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত নির্বাচনি পথসভায় মজলিসের আমির ও ১১দলীয় ঐক্যের শীর্ষ নেতা মামুনুল হক এই ঘোষণা দেন।

তার এই ঘোষণার মধ্য দিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনে ১১দলীয় জোটের প্রার্থিতা নিয়ে ধোঁয়াশার অবসান হয়েছে। সেই সঙ্গে তাদের শক্তি আরো বেড়েছে। এ সময় মঞ্চে এনসিপি প্রার্থী আব্দুল্লাহ আল আমিন ছাড়াও সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত ছিলেন।

নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্য মামুনুল হক বলেন, ‘নারায়ণগঞ্জের দুটি আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী দেওয়া হয়েছিল। এর মধ্যে নারায়ণগঞ্জ-৩ আসনে আমাদের প্রার্থী থাকলেও আমাদের নির্বাচনের জরিপ অনুযায়ী দেখতে পেয়েছি, আমাদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেননি। তাই আমরা আসন হারাতে চাই না। সে কারণেই জামায়াতে ইসলামীর ড. ইকবাল হোসেন ভূঁইয়া আমাদের ১১দলীয় জোটের প্রার্থী।’

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

এনসিপিতে যোগ দেওয়ার খবর একেবারেই গুজব : রুমিন ফারহানা

হামে আক্রান্ত শিশুদের দেখতে শিশু হাসপাতালে জামায়াত আমির

‘চাঁদাবাজ ধরা তো দূরের কথা, তাদের পশমও ছিঁড়তে পারবেন না’

রাশেদ প্রধানের বাড়িতে হামলা, জামায়াতের নিন্দা

‘ছায়া মন্ত্রিসভা’ গঠন করছে জামায়াতে ইসলামী

ক্ষোভ প্রকাশ করে রাজনীতি ছাড়ার ঘোষণা জেলা ছাত্রদল নেতার

দেশজুড়ে বিদ্যুৎ সংকটের প্রতিবাদে হাসনাতের মোমবাতি বিতরণ

সংরক্ষিত নারী আসনে জামায়াতের তালিকা চূড়ান্ত

সর্বাধিক পঠিত

ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষ, আহত ৫০

ইসলামপন্থার একবক্স নীতি বহাল রাখতে আলোচনা চলমান

আজ রাতের মধ্যেই গণভোটের আদেশ জারি করতে হবে: তাহের

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়াই বিএনপির সিদ্ধান্ত

ধর্ম ব্যতীত শিক্ষায় মানুষ বিপথগামী হওয়ার আশঙ্কা থাকে: উপদেষ্টা খালিদ

তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি হবে : সিইসি

শেরপুরে জামায়াত নেতার জানাজায় মানুষের ঢল

রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তফশিল দিন: ইসিকে নাহিদ

নির্বাচন পেছানোর আশঙ্কা দেখছে না জামায়াত

নির্বাচনের দিন গণভোট হলে নির্বাচনের জেনোসাইড হবে: জামায়াত আমির