এক্সে জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ তদন্তে ডিবি

Post Image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ তদন্ত করছে ডিবির সাইবার ক্রাইম ইউনিট।


ডিবির সাইবার ক্রাইম ইউনিটের জয়েন্ট কমিশনার সৈয়দ হারুন অর রশীদ রবিবার (১ ফেব্রুয়ারি) সাংবাদিকদের বলেন, ডা. শফিকুর রহমানের বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে ডিবি। এখন দেখা হচ্ছে এটি সত্যিই হ্যাক হয়েছে কি না। যদি হ্যাক হয়ে থাকে তাহলে কারা এবং কিভাবে হ্যাক করেছে, তা তদন্ত করা হচ্ছে।


জামায়াত আমির ডা. শফিকুর রহমানের এক্স হ্যান্ডল থেকে নারীদের নিয়ে একটি অবমাননাকর পোস্ট ভাইরাল হয়। পরে দলটির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ছাত্রশিবিরের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম শনিবার রাতে দাবি করেন, শনিবার বিকেল ৪টার দিকে হঠাৎ করেই হ্যাক হয় জামায়াত আমিরের ব্যক্তিগত এক্স অ্যাকাউন্ট।


তিনি জানান, এর কিছুক্ষণ পরই সাড়ে ৪টার দিকে আইডি থেকে একটি নারী অবমাননাকর ও অপ্রত্যাশিত পোস্ট করা হয়। বিষয়টি নজরে আসতেই দলের সাইবার টিম আইডি উদ্ধারে কাজ শুরু করে এবং বিকেল ৫টার পর অ্যাকাউন্টটি পুনরায় নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়।


দ্রুততম সময়ে বিতর্কিত পোস্টটি সরিয়ে ফেলা হলেও ততক্ষণে বিভিন্ন প্ল্যাটফর্মে তা নিয়ে অপপ্রচার শুরু হয় বলেও জানান তিনি। এ ঘটনায় হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান সিরাজুল ইসলাম।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে ফেনী জেলা ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ

জুলাই সনদ বাস্তবায়ন আদেশ না মানায় অনৈক্য বাড়ছে: শিশির মনির

ভারত থেকে পাইপলাইনে আজ আসছে ৫ হাজার টন ডিজেল

‘গণভোটে হ্যাঁ দেয়ার আহ্বান জানিয়ে রায় বাস্তবায়নে সরকারের গড়িমসি’

নারী নির্যাতন বন্ধে বিচার ব্যবস্থাকে ঢেলে সাজানোর দাবি জামায়াতের মহিলা বিভাগের

জামালপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

বিএনপিকে ধন্যবাদ জানিয়েছে নাসীরুদ্দীন পাটওয়ারী

‘ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়ে জুলাই ইতিহাস ভুলে গেছে’

সর্বাধিক পঠিত

এনসিপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী

জামায়াত ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি কে হবেন, জানালেন শফিকুর রহমান

ঐক্যের বৃহত্তর স্বার্থে আমি নির্বাচনে অংশগ্রহণ করব না: রাশেদ প্রধান

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা

এনসিপি পরনির্ভরশীল রাজনীতি করে না: সারজিস

ফজলুর রহমান বিষ খাবেন এটা প্রমাণে দাঁড়িপাল্লায় ভোট দিন: শিবির সভাপতি

এক্সে জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ তদন্তে ডিবি

‘ব্যাংক লুটের টাকায় ককটেল কিনছে আ.লীগ’

‘নতুন নেতৃত্ব, নতুন বাংলাদেশ’ স্লোগানে নিজেদের প্রস্তুত করতে হবে’

আ.লীগের ভাইয়েরা ভালো আছেন, চুপচাপ থাকলে আরো ভালো থাকবেন