কুষ্টিয়ায় জামায়াত বিএনপির সংঘর্ষে আহত-৬

Post Image


কুষ্টিয়ার খোকসায় জামায়াতের নারী কর্মীদের ভোট চাওয়াকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। বুধবার সকাল ৬ টার দিকে জয়ন্তীহাজরা ইউনিয়নের মাসলিয়া বাজারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জামায়াত প্রার্থীর পক্ষে নারী কর্মীরা এলাকার আব্দুর রহমানের বাড়িতে ভোটের প্রচারে গেলে বিএনপি কর্মীরা বাধা দেয়। এ সময় কথাকাটাকাটির একপর্যয়ে জামায়াতের মহিলাকর্মীদের সাথে বাকবিতণ্ডা শুরু হয়। এ ঘটনার জেরে সকাল ৭টার দিকে মাসিলিয়া বাজারে জামায়াত কর্মী ও বিএনপি কর্মীদের মধ্যে হকি স্টীক ও লাঠি সোটা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে ।

এতে বিএনপির নিজাম, রেন্টু মাল ও হাবিব এবং জামায়াত নেতা সিরাজুল ইসলাম, মাসুম বিলল্লাহ ও এসএম আবু দাউদসহ উভয় পক্ষের অন্তত ৬জন আহত হন। আহতদের উদ্ধার করে বিএনপি কর্মীদের খোকসা এবং জামায়াত কর্রীদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হয়।  পরে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 

এ বিষয় খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোতালেব হোসেন জানান, তিনি জরুরি কাজে খুলনা অবস্থান করছেন বিষয়গুলো জানতে ওসি তদন্তের সাথে যোগাযোগ করতে। পরবর্তীতে ওসি তদন্তকে একাধিক বার ফোন দিলে কল রিসিভ করেননি।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে: বিরোধীদলীয় হুইপ

সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : জামায়াত

রাবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা

৩১ অক্টোবর জামায়াত জোটের ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ

২ কোটি ২৩ লাখ টাকা আত্মসাতের মামলায় কারাগারে বিএনপি নেতা

প্রস্তুত আছি, দল চাইলে মেয়র পদে নির্বাচন করব: ইশরাক

জামিন নামঞ্জুরের পর কারাগারে জামায়াত নেতা আখতারুজ্জামান

মেজর (অব.) আখতারের মুক্তি না দিলে রেমিট্যান্স শাটডাউনের হুমকি দিল জামায়াত

সর্বাধিক পঠিত

জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে লং মার্চ স্থগিত করল জামায়াত

ব্যাংক হিসাব খুলতে লাগবে না টিআইএন

বিএনপি সরকারে এলে কোরআনের বিরুদ্ধে কোনো আইন করবে না : কায়কোবাদ

বালিকাণ্ডে অডিও ফাঁস, শাহজাহান চৌধুরীর নিরাপত্তা চায় জামায়াত

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবি বাংলাদেশ ছাত্র জমিয়তের

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

আজ ৫ নির্বাচনি জনসভায় যোগ দেবেন জামায়াত আমির

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি