‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত

Post Image


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আলোচনায় আসা বেসরকারি সংস্থা ‘পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট’ (পাশা)-এর ১০ হাজারের বেশি পর্যবেক্ষক কার্ড দেওয়ার সিদ্ধান্ত স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।


আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসি সচিব আখতার আহমেদের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।


এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচনের প্রস্তুতি নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ইসি সচিবও উপস্থিত ছিলেন।


তার বরাত দিয়ে উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, পাশা নামে একটি এনজিও ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক নিয়োগ করবে বলে বলেছিল। নির্বাচন কমিশন থেকে তাদের বিষয়ে খোঁজখবর নিয়েছে। খোঁজখবর নিয়ে তাদের সক্ষমতা সম্পর্কে ইসি নিশ্চিত হতে পারেনি। এ জন্য তাদের নির্বাচন পর্যবেক্ষণ কার্ড বিতরণ স্থগিত করা হয়েছে।


এখন পর্যন্ত তাদের ব্যাপারে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তাদের ব্যাপারে অনুসন্ধান অব্যাহত রয়েছে।


জানা যায়, নিজের বাসার একটি কক্ষকে সংস্থার কার্যালয় বানিয়ে এক ব্যক্তিনির্ভর সংস্থা ‘পাশা’ একাই ১০ হাজার পর্যবেক্ষকের জন্য আবেদন করে। সংস্থাটির নির্বাহী পরিচালক সৈয়দ হুমায়ুন কবীর নামের জনৈক ব্যক্তি।


সংস্থার লোকবল বলতে তিনি একজনই। এ নিয়ে একটি সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ হলে আলোচনার সৃষ্টি হয়।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত

সারা দেশে ভোটের হাওয়ায় কারাগারেও চলছে ভোট উৎসব

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত সেই হুজাইফা আর নেই

শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল এলাকায় পুলিশের বাড়তি নিরাপত্তা

দেশে পৌঁছেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর ব্যালট

পুলিশকে লীগমুক্ত করতে হবে : সাদিক কায়েম

ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা আজ

সর্বাধিক পঠিত

আজই বন্ধ হচ্ছে এনআইডি সংশোধন সেবা, জানা গেল কারন

ঢাকায় আ’লীগের ৩৪ নেতাকর্মী গ্রেপ্তার

সীমানা জটিলতায় পাবনার ২টি আসনের নির্বাচন স্থগিত

সিরাজগঞ্জে জামায়াতের নির্বাচনী অফিসে আগুন

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড

গণভোটের প্রস্তুতি নিতে ইসিকে সরকারের চিঠি

গুম থেকে জীবিত ফেরা ৭৫ শতাংশই জামায়াত-শিবিরের

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে সংবিধানে যে যে পরিবর্তন হবে

বিটিভিতে দলীয় প্রধানদের নির্বাচনী প্রচারণার স্লট বরাদ্দের নির্দেশ

শেখ হাসিনা, তারেক সিদ্দিকীসহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৩ ও ৭ ডিসেম্বর