বিটিভিতে দলীয় প্রধানদের নির্বাচনী প্রচারণার স্লট বরাদ্দের নির্দেশ

Post Image


গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে রাজনৈতিক দলের দলীয় প্রধানের বক্তব্য প্রচার প্রসঙ্গে বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। সোমবার (২ ফেব্রুয়ারি) বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।


এতে বলা হয়েছে, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচনী পরিবেশ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ টেলিভিশনে প্রচারণার ক্ষেত্রে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নির্বাচনী পরিবশে সৃষ্টিতে ভূমিকা রাখতে পারে।


বাংলাদেশ টেলিভিশনে দলীয় প্রধানের নির্বাচনী প্রচারের জন্যে স্লট বরাদ্দের বিষয়ে নিম্নোক্ত নির্দেশনা প্রদান করেছে ইসি।


জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৬ (জনসভা, পথসভা ও সমাবেশ অনুষ্ঠান)-এর উপবিধি (গ)-এর অনুসরণে লিখিত আবেদন প্রাপ্তির সময়ের ক্রমানুসারে স্লট নির্ধারণ করা; বিটিভি কর্তৃক প্রতি রাজনৈতিক দলের প্রধানের জন্য স্লট বরাদ্দ এবং স্লটের মেয়াদ নির্ধারণ করা; যেসব রাজনৈতিক দল বিটিভিতে প্রচারণার সুযোগ চাইবে তাদেরকে তাদের আবেদনের সময়ের ক্রমানুয়ায়ী বক্তব্য প্রদানের সুযোগ দেয়া (দলীয় প্রধানদের নামের তালিকা সংযুক্ত করা হলো); প্রচারণা রেকর্ডিংয়ের তারিখ ও সময় সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে বিটিভি নিষ্পত্তি করবে।


যেহেতু বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল হতে আবেদন পাওয়া যায়নি তাই বিএনপির দলীয় প্রধানকে তাদের চাহিদা মোতাবেক ৯ ফেব্রুয়ারি শেষ স্লটে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়া, বর্ণিতাবস্থায় উপরোল্লিখিত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

বিএনপির দাবিতে ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনের সিদ্ধান্ত বাতিল

নির্বাচন যত ঘনিয়ে আসছে, সহিংসতা তত বাড়ছে: আসক

বিটিভিতে দলীয় প্রধানদের নির্বাচনী প্রচারণার স্লট বরাদ্দের নির্দেশ

জুলাই সনদ রক্তের অক্ষরে শপথের স্বাক্ষর: আলী রীয়াজ

দেশে এসেছে প্রায় ৩ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট

হাদি হত্যার তদন্ত প্রতিবেদন ৫ বার পেছাল

শবে বরাত উপলক্ষে বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের নানা আয়োজন

চালকদের বদঅভ্যাসের কারণেই দেশে শব্দদূষণ বাড়ছে : পরিবেশ উপদেষ্টা

সর্বাধিক পঠিত

ওসমান হাদিকে হত্যাচেষ্টা : শিবিরের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

সীমানা জটিলতায় পাবনার ২টি আসনের নির্বাচন স্থগিত

হাসিনাকে ফাঁসি দিলে কাউকে ছাড় নয়, ভারতীয় নম্বর থেকে হুমকি

সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না যারা, জানাল ইসি

ঢাকায় আ’লীগের ৩৪ নেতাকর্মী গ্রেপ্তার

আ. লীগ ঝটিকা মিছিলের চেষ্টা করলে আইনের কঠোর প্রয়োগ

গণভোটের প্রস্তুতি নিতে ইসিকে সরকারের চিঠি

গুম থেকে জীবিত ফেরা ৭৫ শতাংশই জামায়াত-শিবিরের

সিরাজগঞ্জে জামায়াতের নির্বাচনী অফিসে আগুন

আজই বন্ধ হচ্ছে এনআইডি সংশোধন সেবা, জানা গেল কারন