সীমানা জটিলতায় পাবনার ২টি আসনের নির্বাচন স্থগিত

Post Image

সীমানা নিয়ে সিদ্ধান্ত বদলের কারণে আইনি জটিলতায় পড়ে পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন ‘আপাতত’ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। এ দুটি আসনের সীমানা নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করেও তা প্রত্যাহার করে নেয় কমিশন। 

গত ৫ জানুয়ারি আপিল বিভাগের রায়ের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ওই দুটি আসনে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল আবেদন করলেও হঠাৎ তা প্রত্যাহার করে নেয়। এবং হাইকোর্টের রায়ের আলোকে ২৪ ডিসেম্বর পাবনা-১ ও ২ এবং ফরিদপুর-২ আসনের সীমানায় পরিবর্তন এনে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে সাথিয়া উপজেলার পাশাপাশি বেড়া উপজেলার একটি পৌরসভা ও চারটি ইউনিয়ন নিয়ে পাবনা-১ আসন গঠন করা হয়। একইভাবে পাবনা-২ আসনে সুজানগর উপজেলা ও বেড়া উপজেলার ওই পৌরসভা ও চারটি ইউনিয়ন বাদ দেওয়া হয়।  

ইসির ২৪ ডিসেম্বরের সংশোধিত বিজ্ঞপ্তির অংশটুকু স্থগিত করেন আপিল বিভাগ। এই স্থগিতাদেশ থাকবে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) দায়ের করা পর্যন্ত বলে রায় দেন। এর ফলে নির্বাচন কমিশন ওই দুটি আসনের সীমানায় যে পরিবর্তন এনেছিল, তা বহাল হয়। ওই রায়ের অনুলিপি নির্বাচন কমিশনে পৌঁছানোর পরিপ্রেক্ষিতে এ দুটি আসনের নির্বাচন আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক ইসির একাধিক কর্মকর্তা জানান, বাগেরহাট ও গাজীপুরের সীমানা নিয়ে মামলায় ইসি আপিল নিষ্পত্তির সিদ্ধান্ত নেয়। কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হওয়ার আগে হাইকোর্টের রায় অনুযায়ী পাবনা-১ ও ২ আসনের সীমানায় ফের পরিবর্তন আনে। এক্ষেত্রে আপিল নিষ্পত্তি পর্যন্ত কমিশন অপেক্ষা করেনি। 

পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিতের বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বৃহস্পতিবার রাতে বলেন, ওই দুই আসনের নির্বাচন পুরোপুরি স্থগিত করা হয়েছে, তা বলা যাবে না। আমরা আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। সুপ্রিমকোর্টের পরবর্তী আদেশ না আসা পর্যন্ত এ দুটি আসনের নির্বাচন স্থগিত থাকবে। 

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

বিএনপির দাবিতে ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনের সিদ্ধান্ত বাতিল

নির্বাচন যত ঘনিয়ে আসছে, সহিংসতা তত বাড়ছে: আসক

বিটিভিতে দলীয় প্রধানদের নির্বাচনী প্রচারণার স্লট বরাদ্দের নির্দেশ

জুলাই সনদ রক্তের অক্ষরে শপথের স্বাক্ষর: আলী রীয়াজ

দেশে এসেছে প্রায় ৩ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট

হাদি হত্যার তদন্ত প্রতিবেদন ৫ বার পেছাল

শবে বরাত উপলক্ষে বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের নানা আয়োজন

চালকদের বদঅভ্যাসের কারণেই দেশে শব্দদূষণ বাড়ছে : পরিবেশ উপদেষ্টা

সর্বাধিক পঠিত

ওসমান হাদিকে হত্যাচেষ্টা : শিবিরের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

সীমানা জটিলতায় পাবনার ২টি আসনের নির্বাচন স্থগিত

হাসিনাকে ফাঁসি দিলে কাউকে ছাড় নয়, ভারতীয় নম্বর থেকে হুমকি

সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না যারা, জানাল ইসি

ঢাকায় আ’লীগের ৩৪ নেতাকর্মী গ্রেপ্তার

আ. লীগ ঝটিকা মিছিলের চেষ্টা করলে আইনের কঠোর প্রয়োগ

গণভোটের প্রস্তুতি নিতে ইসিকে সরকারের চিঠি

গুম থেকে জীবিত ফেরা ৭৫ শতাংশই জামায়াত-শিবিরের

সিরাজগঞ্জে জামায়াতের নির্বাচনী অফিসে আগুন

আজই বন্ধ হচ্ছে এনআইডি সংশোধন সেবা, জানা গেল কারন