পুলিশকে লীগমুক্ত করতে হবে : সাদিক কায়েম

Post Image

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে শান্তিপূর্ণ অবস্থানে যারা হামলা করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে। একইসঙ্গে পুলিশের মধ্যে লীগের যে সদস্যরা আছে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। পুলিশকে লীগ মুক্ত করতে হবে।


শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) ইনকিলাব মঞ্চে হামলার প্রতিবাদে বাগেরহাট শহরের খানজাহান আলী মাজার মোড় এলাকায় মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


সাদিক কায়েম বলেন, স্বাধীনতার পর আমরা অনেক এমপি বানিয়েছি, কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন হয়নি। তারা আমাদের প্রতারিত করেছে। আমরা নিজেদের ভাগ্যের পরিবর্তন করতে এবার দাড়িপাল্লায় ভোট দিতে চাই।


তিনি বলেন, গণভোটে হ্যাঁ দেওয়া মানে আজাদী। এই দেশকে শোষণমুক্ত দেশ গড়তে সকলকে গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে।


বাগেরহাট-২ আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সাদিক বলেন, তিনি বিজয়ী হলে শাসক হবেন না। বাগেরহাটবাসীর সেবক হবেন। বাগেরহাটের সব সমস্যা সমাধানে আপনারা তাকে পাশে পাবেন।


এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মঞ্জুরুল হক রাহাদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের কার্যনির্বাহী সদস্য বিল্লাল হোসেন অপু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাগেরহাট শাখার আহ্বায়ক এসএম সাদ্দাম হোসেন, জামায়াতে ইসলামী বাগেরহাট শাখার সেক্রেটারি মো. ইউনুস শেখ প্রমুখ।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী

অবশেষে ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন মাহফুজ আলম

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে

শাহজালাল বিমানবন্দরে আটকে থাকা পণ্য উঠবে নিলামে

কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

প্রধানমন্ত্রীর প্রথম চীন সফর, গুরুত্ব পাবে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক

সর্বাধিক পঠিত

নির্বাচনের সামগ্রিক পরিবেশ ইতিবাচক: ইইউ’র প্রধান পর্যবেক্ষক

হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ার অঙ্গীকার ছাত্রশিবিরের : বিদায়ী সভাপতি

সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে ডাকসু ভিপি সাদিক কায়েম

তফসিল ঘোষণা করায় ইসিকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

লটারিতে এসপি নিয়োগে মেধাবী কেউ বাদ পড়েনি : স্বরাষ্ট্র উপদেষ্টা

জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ জামায়াত: মাওলানা আবদুল হালিম

গণভোটে ‘হ্যাঁ’-তে সিল দেওয়ার আহ্বান আজহারীর

জাতীয় শহীদ সেনা দিবসে বনানীতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

পুলিশকে লীগমুক্ত করতে হবে : সাদিক কায়েম