ঝটিকা মিছিলের পরিকল্পনা

ঢাকায় আ’লীগের ৩৪ নেতাকর্মী গ্রেপ্তার

Post Image

ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম–নিষিদ্ধ আওয়ামী লীগের ও সহযোগী সংগঠনের ৩৪ নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ সোমবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে এক খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।

খুদে বার্তায় ডিএমপি বলছে, রাজধানীতে ঝটিকা মিছিলের পরিকল্পনা, অর্থায়ন ও অংশগ্রহণকারী কার্যক্রম–নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৩৪ নেতা–কর্মী গ্রেপ্তার করেছে ডিবি।

গতকাল রোববার রাতে একাধিক স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তার হওয়া নেতা–কর্মীদের নাম ও পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

এর আগে ঢাকার আকাশে এক লাখ বেলুন ওড়ানোর পরিকল্পনা করার অভিযোগে গতকাল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৫ নেতা–কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

১৩ নভেম্বর আওয়ামী লীগের ডাকা ঢাকা ‘লকডাউন’ কর্মসূচিকে ঘিরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে প্রায়ই ঝটিকা মিছিল বের করছে কার্যক্রম–নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা। যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, এ কর্মসূচি ঘিরে কোনো ধরনের শঙ্কা নেই, আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ। পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী মোতায়েন থাকবে বলেও জানান তিনি।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক ব্যবস্থা আনতে চায় সরকার

সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ

সরকারি কলেজে শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন স্থগিত

বিরোধীদলীয় নেতার সঙ্গে বিটিএমএ নেতাদের মতবিনিময়, সমস্যা সমাধানে ভূমিকা রাখার আশ্বাস

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

দাওয়াত না পেয়ে মাতবরের অভিমান, টিসি নিল প্রাথমিকের ২৬ শিক্ষার্থী

পঞ্চগড়-১ আসনের সাবেক এমপি গ্রেপ্তার

হুতিদের হামলায় সৌদিতে প্রাণ গেল বাংলাদেশির

সর্বাধিক পঠিত

নাসিরউদ্দীনের গালি শুনে আমরা অভ্যস্ত : সিইসি

হারিয়ে যাওয়া ৫১টি মোবাইল প্রকৃত মালিকদের ফিরিয়ে দিলো পুলিশ

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৮ জুন

দুর্নীতির মামলায় তোফায়েল আহমেদের বিচার শুরু

বাংলাদেশ–সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে কাজ করার আশাবাদb

দেশে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ হবে আজ

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

এনসিপির জাতীয় কনভেনশন আজ,কোন সেশনে কি থাকছে

প্রশ্নফাঁসের ‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ শিক্ষামন্ত্রীর

ইসলাম শ্রমিককে যথাযথ মর্যাদা দিয়েছে: ইফা ডিজি