সারা দেশে ভোটের হাওয়ায় কারাগারেও চলছে ভোট উৎসব

Post Image


সারা দেশে বইছে ভোটের হাওয়া। আগামী ১২ ফেব্রুয়ারি ভোট দেওয়ার অপেক্ষায় মুখিয়ে আছে সাধারণ মানুষ। এরই মধ্যে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন কারাবন্দিরা। গত ৩ ফেব্রুয়ারি থেকে দেশের বিভিন্ন কারাগারে শুরু হয়েছে তাদের ভোটগ্রহণ।


আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) দেশের বিভিন্ন কারাগারে বন্দিরা পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন। ভোটগ্রহণের জন্য প্রতিটি কারাগারে আলাদা বুথ স্থাপন করা হয়েছে। এসব বুথে গিয়ে বন্দিরা গোপন ব্যালটে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন।


কারা সূত্র জানায়, গত পাঁচ দিনে কারাগার থেকে মোট ৪ হাজার ৫৩৮ জন বন্দি ভোট দিয়েছেন।


এর মধ্যে প্রথম দিন ৩ ফেব্রুয়ারি ভোট দেন ১ হাজার ৫২১ জন, ৪ ফেব্রুয়ারি ৯৮৮ জন, ৫ ফেব্রুয়ারি ১ হাজার ১৩৮ জন, শুক্রবার ৪২০ জন এবং আজ শনিবার ৪৭১ জন ভোট দিয়েছেন।


জানা গেছে, দেশের ৭৫টি কারাগারে থাকা মোট ৮৬ হাজার ৩০০ বন্দির মধ্যে ৬ হাজার ২৪০ জন পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেন। এর মধ্যে নির্বাচন কমিশন অনুমোদন দিয়েছে ৫ হাজার ৯২০ জনকে। অনুমোদিতদের মধ্যে এখন পর্যন্ত ৪ হাজার ৬৭ জনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

শিক্ষার্থীরা ভাইরাল হতে চায়: শিক্ষামন্ত্রী

এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের খবরটি গুজব: শিক্ষা মন্ত্রণালয়

বাসের বর্ধিত ভাড়া আজ থেকে কার্যকর

২-৩ বছরের মধ্যে শিক্ষার নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব: ববি হাজ্জাজ

স্মার্টফোনের দাম ২৫০০ টাকা করতে চায় সরকার

কলেজ শিক্ষার্থী রিজওয়ানের তৈরি গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী

হামে ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু

‘জুলাই গণঅভ্যুত্থান আবারও প্রমাণ করেছে, রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ’

সর্বাধিক পঠিত

আমাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে : ঢাকা রেঞ্জের ডিআইজি

সারা দেশে ভোটের হাওয়ায় কারাগারেও চলছে ভোট উৎসব

২৪ ঘণ্টার মধ্যে বাগেরহাটের ৪ আসন পুনর্বহালের নির্দেশ

৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

সজীব ওয়াজেদ জয়ের ৫ বছরের কারাদণ্ড

রাজনীতিবিদরা ঠিক থাকলে সমাজে পচন ধরবে না, দুর্নীতি কমবে: অর্থ উপদেষ্টা

রাজনীতিতে যে পরিবর্তন আনতে চাই, জুলাই সনদ স্বাক্ষরে তা শুরু : সালাহউদ্দিন

স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করেছে ইসি

রাষ্ট্রপতি ২ দিনের সফরে পাবনায় পৌঁছেছেন

ভোটের প্রচারের শুরুতেই সংঘাত আচরণবিধি লঙ্ঘনের হিড়িক