রয়টার্সকে তারেক রহমান

জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরা রাজনীতিতে ফিরতে পারেন

Post Image




জনগণ চাইলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তানরাও রাজনীতিতে ফিরতে পারেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ব্রিটিশ বার্তাসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।


শেখ হাসিনার সন্তানরা বিদেশ থেকে ফিরে এসে রাজনীতিতে যুক্ত হতে পারবেন কি না— এ প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, ‘যদি কাউকে মানুষ গ্রহণ করে, যদি মানুষ তাঁদের স্বাগত জানায়, তাহলে যে কারো রাজনীতি করার অধিকার রয়েছে।’


জুলাই গণ-অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় হয়েছে।


তার সন্তানরাও দেশের বাইরে রয়েছেন এবং তাদের বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিচার চলছে।


রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান নির্বাচনের পর তার প্রধান প্রতিপক্ষ জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠনের প্রস্তাব নাকচ করেছেন। তিনি বলেন, ‘আমার রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে কিভাবে আমি সরকার গঠন করি, তাহলে বিরোধী দল কে হবে?’


তারেক রহমানের সহযোগীরা বলছেন, নির্বাচনে ৩০০ সংসদীয় আসনের দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভের বিষয়ে বিএনপি আশাবাদী। নির্বাচনে ২৯২টি আসনে বিএনপির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।


বাকি আসনগুলোতে তাঁদের জোট শরিকরা লড়ছেন।


নির্বাচনে বিএনপি কত আসনে জয় পেতে পারে, সে সংখ্যা বলতে চাননি তারেক রহমান। তবে তিনি বলেন, ‘আমরা আত্মবিশ্বাসী, সরকার গঠনের জন্য পর্যাপ্তসংখ্যক আসন আমাদের থাকবে।’


নির্বাচনে জয়ী হলে ভারত থেকে সরে গিয়ে চীনের দিকে ঝুঁকবেন কি না— এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, বাংলাদেশের প্রায় সাড়ে ১৭ কোটি মানুষের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার সক্ষমতা রয়েছে, এমন অংশীদারদের প্রয়োজন।


তিনি বলেন, ‘আমরা যদি সরকারে থাকি, তাহলে আমাদের তরুণদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। দেশে ব্যবসা-বাণিজ্য আনতে হবে, যাতে নতুন চাকরি সৃষ্টি হয় এবং মানুষ ভালো জীবন যাপন করতে পারে।


তারেক রহমান বলেন, ‘তাই বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করে যে-ই আমার জনগণ ও দেশের জন্য জুতসই প্রস্তাব দেবে, তাদের সঙ্গেই আমরা বন্ধুত্ব রাখব, নির্দিষ্ট কোনো দেশের সঙ্গে নয়।’

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

রাজাকার বলে হাসিনার পতন, গুপ্ত বলে তারেক জিয়ার পতন: ডা. মাহমুদা মিতু

সাংবাদিকদের মারধরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জামায়াতের

বিএনপি আর বেশিদিন টিকবে না, তাদের চিকিৎসা দরকার: কর্নেল অলি

রাজধানীতে ককটেল বিস্ফোরণে যুবক আহত

‘দেশকে মেধা ও প্রযুক্তিনির্ভর হিসেবে গড়ে তুলবে বিএনপি’

ক্ষমতায় গেলে দেশের এক ইঞ্চি মাটির উপরেও কেউ চাঁদাবাজির সাহস পাবে না

জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরা রাজনীতিতে ফিরতে পারেন

ভোটকেন্দ্র দখল কঠোরভাবে প্রতিহত করা হবে: বগুড়ায় শিবির সভাপতি

সর্বাধিক পঠিত

জামায়াতের জরুরি বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হলো

ঐক্যের বৃহত্তর স্বার্থে আমি নির্বাচনে অংশগ্রহণ করব না: রাশেদ প্রধান

জামায়াতের আমিরের বক্তব্য ঠিক, ‘আমি প্রথম বিদ্রোহ করেছি’

বগুড়ায় ধানের শীষেরই দাপট

ফেব্রুয়ারি বা এপ্রিলেই নির্বাচনের ঘোষণা আসতে পারে

জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরা রাজনীতিতে ফিরতে পারেন

১০ শিক্ষক নেতাকে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবি

প্রয়োজনীয় সংস্কার না করে নির্বাচন করলে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ- তাহের

সেই রিকশাচালক সুজনকে চূড়ান্ত মনোনয়ন দেয়নি এনসিপি

জোটসঙ্গীদের ৪০-৫০টি আসন ছাড়ছে বিএনপি